কনজারভেটিভ পার্টির প্রধানের দেওয়া প্রস্তাব অনুযায়ী, কোনো পরিবারে যদি দুইজন কর্মক্ষম ব্যক্তি থাকেন, তবে বেনিফিট সুবিধা অব্যাহত রাখতে হলে তাদের উভয়কেই সপ্তাহে অন্তত ১৬ ঘণ্টা করে কাজ করতে হবে। অন্যথায় তাদের বেনিফিট বন্ধ করে দেওয়া হতে পারে।
দলটি জানিয়েছে, তারা ক্ষমতায় এলে ‘হাউসহোল্ড বেনিফিট ক্যাপ’ পুনরায় কার্যকর করবে। বর্তমানে এই ক্যাপের মাধ্যমে কর্মক্ষম ব্যক্তিদের বেনিফিট পাওয়ার একটি সীমা নির্ধারিত থাকলেও অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। নতুন পরিকল্পনায় এই ছাড়ের সুযোগ কমিয়ে আনা হবে। বিশেষ করে যারা বর্তমানে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট (PIP) পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও এই ক্যাপ বা সীমা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
কনজারভেটিভদের দাবি, বেনিফিট খাতে কড়াকড়ি আরোপ করে তারা প্রায় ২৩ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে চায়। তাদের অন্যান্য পরিকল্পনার মধ্যে রয়েছে:
কম গুরুতর মানসিক সমস্যার ক্ষেত্রে অসুস্থতাজনিত বেনিফিট সীমিত করা।
নির্দিষ্ট কিছু বেনিফিট শুধুমাত্র যুক্তরাজ্যের নাগরিকদের জন্য সংরক্ষিত রাখা।
দুই সন্তানের অধিক হলে বেনিফিট প্রদানের যে সীমাবদ্ধতা আগে ছিল, তা পুনরায় কঠোরভাবে চালু করা।
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে গ্রেট ব্রিটেনে ১ লক্ষ ১১ হাজার পরিবার বেনিফিট ক্যাপের আওতায় থাকলেও বিভিন্ন ছাড়ের কারণে প্রায় ২৩ লক্ষ পরিবার এই সুবিধা ভোগ করছে।
কনজারভেটিভরা ক্ষমতায় এলে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
তবে এই প্রস্তাবনার তীব্র বিরোধিতা করেছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি এবং এসএনপি (SNP) এই বেনিফিট ক্যাপ পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছে। তাদের মতে, এ ধরনের কড়াকড়ি নিম্ন আয়ের পরিবারগুলোকে আরও সংকটে ফেলবে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে কনজারভেটিভদের এই কঠোর অবস্থান যুক্তরাজ্যের রাজনীতিতে এবং প্রবাসী কমিউনিটিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আন্তর্জাতিক
বেনিফিট ব্যবস্থায় ব্যাপক কড়াকড়ির ঘোষণা কনজারভেটিভ পার্টির
যুক্তরাজ্যের বর্তমান বিরোধী দল কনজারভেটিভ পার্টি ক্ষমতায় ফিরলে বেনিফিট বা সরকারি সামাজিক সুরক্ষা সুবিধায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে। দলটির নতুন প্রস্তাবনায় ‘নো কাজ, নো বেনিফিট’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। খবর বিবিসি’র।
আরও
আন্তর্জাতিক
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
২০২৬-০৯-২৭ ১০:১০
আন্তর্জাতিক
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা
জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...
২০২৬-০৯-২৬ ২১:০২
আন্তর্জাতিক
জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...
২০২৬-০৯-২৬ ১৮:২২
আন্তর্জাতিক
এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪
গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...
২০২৬-০৯-২৬ ১৭:৫৯
আন্তর্জাতিক
সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...
২০২৬-০৯-২৬ ১৭:৪৭
আন্তর্জাতিক
টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়
টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...
২০২৬-০৯-২৬ ১৫:১৫