শনিবার, ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার লেভেল-৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে এনেছে।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আগের তুলনায় আরও নিরাপদ বলে প্রতিফলিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর-এর মধ্যে ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকের পর এ ইতিবাচক অগ্রগতি আসে। বৈঠক শেষে সার্জিও গর খুদে বার্তার (টেক্সট মেসেজ) মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি অবহিত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। একই সঙ্গে এ সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্ব ইতিবাচক ধারায় এগিয়ে যাওয়ারও ইঙ্গিত বহন করে।

সরকার মনে করে, ভ্রমণ সতর্কতার এ উন্নয়ন দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের পারস্পরিক যোগাযোগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি।

আরও

হামাসের অস্ত্র সমর্পণ চুক্তি নিয়ে যা বলছে ইসরাইল

আন্তর্জাতিক

হামাসের অস্ত্র সমর্পণ চুক্তি নিয়ে যা বলছে ইসরাইল

হামাসের পক্ষ থেকে অস্ত্র ত্যাগ এবং এর বিপরীতে গাজা থেকে ইসরাইলি বাহিনীর পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের যে চুক্তি নিয়ে আলো...

২০২৬-০৭-৩১ ২২:১৮

২৪ ঘণ্টায় স্পেনে ৬০ হাজার অভিবাসীর প্রবেশ, জরুরি সেনা মোতায়েন

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় স্পেনে ৬০ হাজার অভিবাসীর প্রবেশ, জরুরি সেনা মোতায়েন

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকার ভূখণ্ড সেউটায় প্রায় ৬০ হাজার অভিবাসী প্রবেশ করেছেন। স্পেনের...

২০২৬-০৭-৩১ ২২:১২

মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগ জানাল চীন

আন্তর্জাতিক

মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগ জানাল চীন

যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক ও বাণিজ্যিক বিধিনিষেধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির ভাইস প্রিমিয়ার হে লিফে...

২০২৬-০৭-৩১ ১৭:৫৯

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে দেশটির ওপর টানা ১০ থেকে ১৪ দিনের বোমা হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছেন মার্কিন...

২০২৬-০৭-৩১ ০৮:৩৮

মিসর বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, দুই জাহাজে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক

মিসর বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলা, দুই জাহাজে ভয়াবহ আগুন

মিসরের ভূমধ্যসাগরীয় দামিয়েত্তা বন্দরে থাকা একটি মার্কিন মালিকানাধীন তেলবাহী ট্যাংকারে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে।...

২০২৬-০৭-৩০ ০৯:৪২