সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাঙালির স্রোত কেড়ে নিল তীর্থকে

বাঙালির স্রোত কেড়ে নিল তীর্থকে

বগুড়ার সোনাতলায় পরিবারের সঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল স্কুলছাত্র তীর্থ সাহা। আনন্দঘন সেই মুহূর্তই মুহূর্তে পরিণত হয় শোকাবহ ঘটনায়। বাঙালি নদীর তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তীর্থের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, শুক্রবার বিকেলে তীর্থ সাহা তার মা তৃষা সাহা, বোন মেঘা সাহা, চাচি লক্ষ্মী কর্মকার, চাচাতো ভাই বিশাল সাহা ও চাচাতো বোন ভূমি সাহাসহ পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে আড়িয়াঘাট এলাকায় বাঙালি নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর প্রবল স্রোতে তীর্থ হঠাৎ ভেসে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে।

খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে একটি বিশেষ ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। তবে সন্ধ্যা নেমে আসায় এবং অন্ধকারের কারণে শুক্রবার রাতের জন্য অভিযান স্থগিত করা হয়।

শনিবার ভোরে পুনরায় অভিযান শুরু করলে আড়িয়াঘাট ব্রিজের নিচে তীর্থের মরদেহের সন্ধান পান উদ্ধারকারীরা। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে নদীর পাড়।
স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুমে বাঙালি নদীর স্রোত অনেক সময়ই বিপজ্জনক হয়ে ওঠে। তীর্থের এই মর্মান্তিক মৃত্যু নদীতে গোসল ও সাঁতারের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনে দিয়েছে।

সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭