সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বান্দরবানে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বান্দরবানে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বান্দরবানে বাংলা বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে৷ মঙ্গলবার সকালে ৯টায় বান্দরবান জেলা প্রশাসন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে পহেলা বৈশাখের কর্মসূচির উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এসময় জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পহেলা বৈশাখের বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্য পালকি, ঘোড়ার গাড়ি নিয়ে বাঙালি নারী পুরুষেরা বিভিন্ন সাজসজ্জা এবং পাহাড়ের ১১টি ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর নারী-পুরুষ নিজস্ব ঐতিহ্য সংস্কৃতির পোষাক সাজসজ্জায় অংশ নেয়। 

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে মিলিত হয়। সেখানে আলোচনা সভায় বান্দরবানের স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে পাহাড়ি বাঙালি পরস্পর মিলে পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে।

পাহাড়ের সকল জনগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদমুক্ত নতুন সরকারকে স্বনির্ভর, দূর্ণীতি, সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গড়ে তোলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে৷ বিগত সময়ের সমস্যাগুলো দূর করে প্রিয় বাংলাদেশ আগামী এক বছরেই এগিয়ে যাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের পথে। 

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার আব্দুর রহমান’সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


 

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭