শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাকৃবির কে.বি. হাই স্কুলে গাছের চারা বিতরণ

বাকৃবির কে.বি. হাই স্কুলে গাছের চারা বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যোগে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল (কে.বি. হাই স্কুল) প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কে.বি. হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান এবং প্রোক্টর প্রফেসর ড. মো. আবদুল আলীম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবেই শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশকে সবুজ, বসবাসযোগ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে গড়ে তুলতে তিনি কোমলমতি শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানো ও সেগুলোর নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান। নিজে একটি নিম গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করার পাশাপাশি অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষরোপণের সুফল ও প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। চারা বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক-কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

আরও

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ:  উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

সারা দেশ

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সারের দাবীতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্...

২০২৬-০৯-১৮ ১৭:১৯

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

সারা দেশ

কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

কুড়িগ্রাম পৌর শহরের চর হরিকেশ এলাকায় প্রকাশ্য ছুরিকাঘাতে রোস্তম আলী তোতা (৮০) নামে এক বীরমুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটন...

২০২৬-০৯-১৮ ১৭:১৭

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

সারা দেশ

শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল বিগত সরকার: টুকু

বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের...

২০২৬-০৯-১৮ ১৬:৪২

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

সারা দেশ

দিল্লিতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, চারজন আটক

ভারতের দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ একটি খোলা মাঠে ফেলে রাখার অভিযোগ উঠ...

২০২৬-০৯-১৮ ১৬:৪১

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

সারা দেশ

ঢাকা-রংপুর লংমার্চে বাধা দিলে কী হবে? আজহারুল ইসলামের কড়া বার্তা

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঢাকা থেকে রংপুরের লংমার্চে কোনো বাধা সৃষ্টি করা হলে তা মেনে নেও...

২০২৬-০৯-১৮ ১৬:৪০

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

সারা দেশ

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের নিচে পড়ে ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টা...

২০২৬-০৯-১৮ ১৬:০৯