সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে চৈত্রের মেলায় আসা ভক্তদের পানি ও স্যালাইন বিতরন

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে চৈত্রের মেলায় আসা ভক্তদের পানি ও স্যালাইন বিতরন

বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী মাজার-এ বার্ষিক ওরসকে কেন্দ্র করে শুরু হওয়া চৈত্রের মেলায় লাখো ভক্তের সমাগম ঘটেছে। দূর-দূরান্ত থেকে আগত এসব ভক্তদের উপস্থিতিতে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিণত হয়েছে মানুষের ঢলে। তবে চৈত্র মাসের তীব্র গরম ও তাপদাহে অনেকেই পড়ছেন ভোগান্তিতে।

এই পরিস্থিতিতে ভক্তদের কিছুটা স্বস্তি দিতে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক ফকির নোবেল রায়হান হৃদয়ের উদ্যোগে মেলায় আগতদের মাঝে বিনামূল্যে সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে। মাজারের প্রধান ফটকের পাশেই স্থাপন করা হয়েছে এই সেবাকেন্দ্র।
সাতক্ষীরা থেকে ওরসে যোগ দিতে আসা এক ভক্ত বলেন, “দূর থেকে এসেছি ওরসে যোগ দিতে। গরমে খুব কষ্ট হচ্ছিল, এখানে এসে ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে অনেকটা স্বস্তি পেলাম। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

উদ্যোক্তা ফকির নোবেল রায়হান হৃদয় বলেন, “প্রতিবছরই এই ওরসে লাখো মানুষের সমাগম হয়। তীব্র গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। মানবিক দিক বিবেচনা করে আমরা এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি, যেন ভক্তরা কিছুটা স্বস্তি পান। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোল্লা ওসিকর রহমান, ষাটগম্বুজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম বাবু, শেখ তারিকুল ইসলাম, মো. মোসাদ্দেক হোসেন ও শেখ সুজন।

স্থানীয়রা বলছেন, এ ধরনের মানবিক উদ্যোগ মেলায় আগত ভক্তদের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭