সারা দেশ
বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকাসক্তকে কারাদণ্ড ও জরিমানা
বাগেরহাট সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪ জন মাদকাসক্তকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন অঙ্কের জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।সোমবার (৯ জুন ২০২৬) বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত বাগেরহাট পৌরসভার হাড়িখালী, নাগেরবাজার, বাসাবাটি এবং বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— ফেরদৌস খান (৩৭), পিতা রুস্তম খান, গ্রাম যশোরদী, থানা কচুয়া; সোহেল ফরাজী (৩২), পিতা জাকির ফরাজী, গ্রাম সরুই; সাজ্জাদ হাওলাদার (২৮), পিতা মৃত আলম হাওলাদার, গ্রাম নাগেরবাজার এবং হৃদয় মোল্যা (২৫), পিতা মৃত সাইফুল মোল্যা, গ্রাম পুটিমারি, থানা ও জেলা বাগেরহাট।বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আতিয়া খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রত্যেক আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এছাড়া ফেরদৌস খানকে ২ হাজার টাকা, সোহেল ফরাজীকে ১ হাজার টাকা, সাজ্জাদ হাওলাদারকে ২৫০ টাকা এবং হৃদয় মোল্যাকে ১০০ টাকা জরিমানা করা হয়।জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
আরও
সারা দেশ
সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...
২০২৬-১০-১১ ১৯:১৪
সারা দেশ
আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...
২০২৬-১০-১১ ১৯:১৩
সারা দেশ
সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...
২০২৬-১০-১১ ১৯:১১
সারা দেশ
ফেনীতে গরুর খামারে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফেনীতে গরুর খামারে বিদ্যুতের তারে জড়িয়ে আবেদ আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২০২৬-১০-১১ ১৯:১০
সারা দেশ
সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ
পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...
২০২৬-১০-১১ ১৯:০৮
সারা দেশ
জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...
২০২৬-১০-১১ ১৯:০৭