সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাগেরহাট শহর রক্ষাবাঁধের ড্রেন সচলকরণ কর্মসূচি অনুষ্ঠিত

বাগেরহাট শহর রক্ষাবাঁধের ড্রেন সচলকরণ কর্মসূচি অনুষ্ঠিত

বাগেরহাট শহরের জলাবদ্ধতা নিরসনে শহর রক্ষাবাঁধের ড্রেনসমূহ সচল করার লক্ষ্যে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা ইমাম সমিতির উদ্যোগে শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের নাগেরবাজার রক্ষাবাঁধ এলাকার সুপারি পট্টিতে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বাগেরহাট শহরের রক্ষাবাঁধ সংলগ্ন অধিকাংশ ড্রেন দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। ড্রেনগুলোতে ময়লা-আবর্জনা জমে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশনের ব্যবস্থা ভেঙে পড়ে এবং শহরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি। তিনি বাগেরহাট পৌরসভার দখলকৃত খালসমূহ দ্রুত উচ্ছেদ করে পানি প্রবাহ স্বাভাবিক করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়মিত ড্রেন পরিষ্কার এবং সচল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেন এবং শহরকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বাগেরহাট শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭