বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

আমরা শিগগিরই হরমুজ প্রণালি খুলে দেবো: ট্রাম্প

আমরা শিগগিরই হরমুজ প্রণালি খুলে দেবো: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই হরমুজ প্রণালি খুলে দেবে। তবে এ বিষয়ে বিস্তারিত বলেননি তিনি। তবে তিনি এটাও স্বীকার করেছেন, এটি সহজ হবে না।

ট্রাম্প ইঙ্গিত দিয়ে বলেন, অন্য দেশগুলোও হরমুজ প্রণালি খুলতে সহায়তা দেবে বলে প্রস্তাব দিচ্ছে। কিন্তু নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি ট্রাম্প। তিনি বলেন, “অন্যান্য দেশও এই প্রণালি ব্যবহার করে। তাই আমরা দেখছি অন্য দেশগুলো এগিয়ে আসছে এবং তারা সহায়তা করবে। এটি সহজ হবে না। তবে আমি বলবো আমরা খুব শিগগিরই এটি খুলে দেবো।

ইরান যুদ্ধ শুরুর পর থেকে তেহরান হরমুজ প্রণালি অবরোধ করে রাখায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন ঘটেছে। এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) পরিবাহিত হয়, যা এটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথে পরিণত করেছে।

ট্রাম্প ন্যাটো মিত্রদের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ তারা হরমুজ প্রণালি নিরাপদ রাখতে যথেষ্ট সহায়তা করেনি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ইউরোপীয় দেশগুলোকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে প্রণালি নিরাপদ রাখতে তাদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চায়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায়। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এই যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ট্রাম্প মঙ্গলবার তেহরানের সঙ্গে একটি নাজুক যুদ্ধবিরতির ঘোষণা দেন, যদিও এর আগে তিনি ইরানের “সম্পূর্ণ সভ্যতা ধ্বংস” করার হুমকি দিয়েছিলেন। তবে এখনো পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি।

আরও

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গ...

২০২৬-০৭-০১ ০৯:২১

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

আন্তর্জাতিক

নীরবে অরুণাচল দখল করছে চীন, অভিযোগ আদিবাসী সংগঠনের

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল নিয়ে ভারতের সঙ্গে চলমান বিরোধের মধ্যেই প্রকৃত সীমান্তরেখা পেরিয়ে রাজ্যটির সীমান্ত...

২০২৬-০৬-৩০ ১২:৩৪

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আন্তর্জাতিক

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ

আগ্নেয়গিরি থেকে বছরে ছড়াচ্ছে কোটি কোটি টাকার স্বর্ণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদ...

২০২৬-০৬-৩০ ১২:৩০

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক

দাবদাহে নাকাল ইউরোপ, আরও বাড়তে পারে তাপমাত্রা

ইউরোপের মধ্য, পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র গরমে বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে। গত সপ্তাহের রেকর্ড তাপমাত...

২০২৬-০৬-২৯ ২৩:২৯

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

আন্তর্জাতিক

যৌন নির্যাতন মামলায় হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫০ লাখ ডলার

যৌন নির্যাতনের রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সে দেশের সুপ্রিম কোর্ট তার আপিল গ্রহণ ন...

২০২৬-০৬-২৯ ২২:৪৯

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

আন্তর্জাতিক

ইরাক ও ইরান দু’জাতির সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র কারবালা

ইরাক সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কারবালা হলো ইরাক ও ইরান- এই দুই জাতির মধ্যে সহান...

২০২৬-০৬-২৯ ২২:২২