রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আমার নামে কেউ পদক্ষেপ নেবেন না-বিবৃতিতে প্রতিমন্ত্রী

আমার নামে কেউ পদক্ষেপ নেবেন না-বিবৃতিতে প্রতিমন্ত্রী

নিজেকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত অপতথ্য এবং সাম্প্রতিক মামলা-সংক্রান্ত বিতর্কের প্রেক্ষাপটে প্রথমবারের মতো অবস্থান স্পষ্ট করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার তাঁর প্রেস সেক্রেটারি মোঃ আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে কিংবা তাঁর পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগতভাবে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে প্রতিমন্ত্রীর কোনো অনুমোদন বা নির্দেশনা নেই বলেও স্পষ্ট করা হয়েছে।

বিবৃতিতে সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চারজনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট পক্ষগুলো পারস্পরিক আলোচনা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে এবং গ্রেপ্তারকৃত সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন।

একই সঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যেহেতু মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ, তাই এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজের মধ্যে কোনো বিভাজন, ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি হওয়া উচিত নয়। তিনি সংশ্লিষ্ট সকলকে সংযম, দায়িত্বশীলতা এবং পেশাগত সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাঁর সম্পর্কে প্রচারিত বিভিন্ন তথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন।

রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে চলমান নানা আলোচনা-সমালোচনার মধ্যে এই বিবৃতিকে পরিস্থিতি শান্ত রাখার বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭