মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আদালতে হাজিরা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী

আদালতে হাজিরা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী

হত্যা মামলায় আদালতে হাজিরা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদের আদালতে হাজির হন তিনি। শুনানি শেষে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের ঘেরাওয়ের মধ্যে আইভী বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা।’ এ সময় উপস্থিত নেতাকর্মীরাও স্লোগান দেন।

সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা রিকশাচালক তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন আইভী। এদিন নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও তাঁর পুনরায় জামিনের দিন ধার্য ছিল। শুনানিতে আইভীর আইনজীবী পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও আইভীর পুনরায় জামিনের দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা বিস্ফোরক আইনে প্রতিবেদন দাখিল করলেও পিপি বিচারকাজ বাধাগ্রস্ত করতে রাজি হয়েছেন। তাঁরা এর আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলে পুনরায় জামিনের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় আইভীর পুনরায় জামিনের দিন ধার্য থাকায় তিনি আদালতে এসেছিলেন। আদালতে তিনি কোনো বক্তব্য দেননি। তবে গাড়িতে ওঠার সময় কয়েকজন আইনজীবী স্লোগান দিয়েছিলেন। পরে পুলিশ তাঁদের থামিয়ে দেয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডাচ্‌-বাংলা ব্যাংকের সামনে গুলিতে রিকশাচালক তুহিন নিহত হন। এ ঘটনায় তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মিম ওই বছরের ১৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর আসামি এবং আইভীকে ১১ নম্বর আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, নজরুল ইসলাম বাবু, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

আরও

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠা...

২০২৬-১০-১৩ ১৬:৩৭

স্থানীয় সরকার নির্বাচনে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী

সারা দেশ

স্থানীয় সরকার নির্বাচনে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্ল...

২০২৬-১০-১৩ ১৬:৩৪

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কার বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রী

সারা দেশ

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কার বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রী

সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলকোচ সংস্কারের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত...

২০২৬-১০-১৩ ১৬:১৮

পরিত্যক্ত সম্পত্তি কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সারা দেশ

পরিত্যক্ত সম্পত্তি কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ছিল, সরকারের সব স্থা...

২০২৬-১০-১৩ ১৬:০৯

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

সারা দেশ

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন...

২০২৬-১০-১৩ ১৫:৫৮

নবাবগঞ্জে সড়কের পাশের নয়নজুলি থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

সারা দেশ

নবাবগঞ্জে সড়কের পাশের নয়নজুলি থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশের নয়নজুলি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর...

২০২৬-১০-১৩ ১৫:৫৫