বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নবাবগঞ্জে সড়কের পাশের নয়নজুলি থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে সড়কের পাশের নয়নজুলি থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশের নয়নজুলি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ থানাধীন দলার দরগাহ বাজারের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি পাঁচ থেকে ছয় দিন আগের। মৃত ব্যক্তির মুখে পাকা দাড়ি ও মাথায় পাকা চুল রয়েছে। মরদেহটির শরীরে কোনো পোশাক ছিল না। তবে ঘটনাস্থলের পাশ থেকে একটি লুঙ্গি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়েছে। সেগুলো পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন আগে ওই এলাকায় এক বৃদ্ধকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। উদ্ধার হওয়া মরদেহটি ওই বৃদ্ধের হতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করছে।

 

 

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২