শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে সড়কে ঝরলো স্কুলশিক্ষকের প্রাণ

যশোরে সড়কে ঝরলো স্কুলশিক্ষকের প্রাণ

যশোর-মাগুরা মহাসড়কে পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেলিম রেজা (৩৭) নাকে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর মোল্লার ছেলে। 

তিনি সদর উপজেলার লেবুতলা হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক। নিহত সেলিম রেজার চাচাতো ভাই জাহিদুর রহমান জানান, স্ত্রী ও এক মেয়েকে নিয়ে সেলিম রেজা যশোরে থাকতেন। সেখান থেকেই লেবুতলা হাইস্কুলে আসা যাওয়া করতেন। প্রতিদিনের মতো আজ সকালেও তিনি শহর থেকে সকালে স্কুলের উদ্দেশে রওনা হন। 

পথিমধ্যে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজারের কাছে এলে অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামানোর নির্দেশ

সারা দেশ

চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামানোর নির্দেশ

দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা কেটে যাওয়ায় দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধি...

২০২৬-০৯-১২ ১৯:২২

হুথির হামলার পর সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ

সারা দেশ

হুথির হামলার পর সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর নিজেদের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছ...

২০২৬-০৯-১২ ১৯:০৬

ফটিকছড়িতে ৩ ড্রেজার মেশিন ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট

সারা দেশ

ফটিকছড়িতে ৩ ড্রেজার মেশিন ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় দুই হাজার ফুট পাইপ বিক...

২০২৬-০৯-১২ ১৮:৫৮

গাইবান্ধায় ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় আসামি চেংটু ৫ দিনেও গ্রেপ্তার না হওয়ায় জনমনে নানা প্রশ্ন ?

সারা দেশ

গাইবান্ধায় ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় আসামি চেংটু ৫ দিনেও গ্রেপ্তার না হওয়ায় জনমনে নানা প্রশ্ন ?

গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামে চার বছরের এক কন্যাশিশুকে চাপড়া ভাজা রুটির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো...

২০২৬-০৯-১২ ১৮:১২

ফরিদপুরে বস্তায় মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহের ছয় অংশ

সারা দেশ

ফরিদপুরে বস্তায় মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহের ছয় অংশ

ফরিদপুরের মধুখালী উপজেলায় তিনটি প্লাস্টিকের বস্তা থেকে এক ব্যক্তির মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার...

২০২৬-০৯-১২ ১৮:১০

ঝালকাঠিতে পৃথক অভিযানে যুবদল নেতার ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সারা দেশ

ঝালকাঠিতে পৃথক অভিযানে যুবদল নেতার ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলা যুবদল নেতার ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদ...

২০২৬-০৯-১২ ১৮:১০