বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে দুই শিশু সন্তানসহ বাবার মরদেহ উদ্ধার

যশোরে দুই শিশু সন্তানসহ বাবার মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় দুই শিশুসন্তানসহ কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিল। তার মোট সাতজন সন্তান রয়েছে। সম্প্রতি আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হওয়ার পর সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের কারণে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে তার বাবার বাড়িতে চলে যান। এরপর ওই দুই শিশু সাবির (৫) ও আড়াই বছর বয়সী জাবির বাবা কামালের সঙ্গে ছিলেন। 

মঙ্গলবার বিকালে পুলিশ কামালের বসতঘরে শিশু দুটিকে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে। পরে উঠানে কামালের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে দুই শিশুকে গলায় ফাঁস দিয়ে পরে পিতা কামাল হোসেনও আত্মহত্যা করেছে। তার পরেও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণা বলা যাবে।

আরও

পার্বতীপুরে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সারা দেশ

পার্বতীপুরে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেছেন বাংল...

২০২৬-০৯-০১ ২২:৫৩

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরীতে পরিণত করার ঘোষণা শিক্ষামন্ত্রীর

সারা দেশ

খুলনাকে পুনরায় শিল্প ও শিক্ষা নগরীতে পরিণত করার ঘোষণা শিক্ষামন্ত্রীর

খুলনাকে ঐতিহ্যবাহী শিল্প ও আধুনিক শিক্ষার মডেল নগরী হিসেবে গড়ে তোলার নতুন অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহস...

২০২৬-০৯-০১ ২২:৪৭

মোড়কে মেয়াদসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় ফেনীতে হ্যাভেন বেকার্স' ও রসমেলাকে জরিমানা

সারা দেশ

মোড়কে মেয়াদসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় ফেনীতে হ্যাভেন বেকার্স' ও রসমেলাকে জরিমানা

মোড়কে মেয়াদসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড ও ট্রাংক রোড এলাকায় অভিযান চালিয়ে দুই বেকারির কাছ...

২০২৬-০৯-০১ ২২:৪৪

তিন দশক ধরে কাগজে জমি, রানীর পাশে উপজেলা প্রশাসন

সারা দেশ

তিন দশক ধরে কাগজে জমি, রানীর পাশে উপজেলা প্রশাসন

পল্লীকবি জসীমউদ্দীনের অমর কবিতা ‘আসমানী’র সেই বঞ্চিত জীবনের গল্প যেন বাস্তব হয়ে ধরা দিয়েছে ঢাকার ধামরাইয়ে। তবে এবার ফ...

২০২৬-০৯-০১ ২২:২৪

রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারা দেশ

রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‍্যালী, কেক কাটা ও আলো...

২০২৬-০৯-০১ ২২:২৩