বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ৫

যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামীসহ গ্রেপ্তার ৫

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত স্বামী শামীম মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে পঞ্চগড় ও লালমনিরহাটে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শামীম মিয়া (২৪), সাজু মিয়া (৫০), আফরোজা বেগম (৪৬), সাথী বেগম (২২) ও আমিনুল গাটিয়া (৬০)।

বিপ্লব কুমার গোস্বামী বলেন, গঙ্গাচড়া উপজেলার চিল্লানির মাজার এলাকার বাসিন্দা শামীম মিয়ার সঙ্গে ২০২৪ সালে সুখী মনির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শামীম ও তার পরিবার ২ লাখ টাকা যৌতুকের জন্য সুখী মনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-মিমাংসা হয়। গত ১১ সেপ্টেম্বর রাতে যৌতুকের দাবিতে শামীম ও তার পরিবারের লোকজন সুখী মনির ওপর নির্যাতন শুরু করে। এদিন রাত দেড়টায় কোলকোন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান শরীফুল ইসলাম মোবাইল ফোনে সুখী মনির মৃত্যুর সংবাদ তার পরিবারকে জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে সুখী মনির মরদেহের গলায় আঘাতের কালো দাগ দেখতে পান।

এ ঘটনায় নিহত গৃহবধূর মা রওশন বেগম বাদী হয়ে ১২ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এ নিয়ে এলাকা চাঞ্চল্য সৃষ্টি হলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পঞ্চগড় বোদা উপজেলার মালিপুকুরী গ্রামে অভিযান পরিচালনা করে সাথী বেগম ও আমিনুল গাটিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টায় লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা মামলার প্রধান অভিযুক্ত শামীম মিয়া, সাজু মিয়া ও আফরোজা বেগমকে গ্রেপ্তার করে এসআরবি।

বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

মাগুরায় আনসার-ভিডিপির 'সঞ্জীবন প্লাটুন'র সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে সাত প্রকারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সারা দেশ

মাগুরায় আনসার-ভিডিপির 'সঞ্জীবন প্লাটুন'র সদস্যদের উদ্যোগে ১ একর জমিতে সাত প্রকারের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন...

২০২৬-০৯-২৩ ২২:৪২

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

সারা দেশ

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারনা মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপ...

২০২৬-০৯-২৩ ২২:৪০

হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, অনলাইনে হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না। বা...

২০২৬-০৯-২৩ ২২:২৮

ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন  ‎জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা

সারা দেশ

ফেনী এস.এস.কে রোড পূর্ব শাখার নির্বাচন ‎জানে আলম-হেলাল পরিষদের প্রচারণা

আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার ফেনী শহর ব্যবসায়ী সমিতির এস,এস.কে রোড পূর্ব শাখা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে...

২০২৬-০৯-২৩ ২২:২৩

নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই

সারা দেশ

নড়াইলে পুলিশ থেকে অস্ত্র ও মাদক মামলার আসামি ছিনতাই

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়...

২০২৬-০৯-২৩ ২২:২০

রাজবাড়ী‌তে  ‎প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা: একজ‌নের যাবজ্জীবন

সারা দেশ

রাজবাড়ী‌তে ‎প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা: একজ‌নের যাবজ্জীবন

রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রী কে শ্বাসরোধে হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড...

২০২৬-০৯-২৩ ২২:১৬