কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ২৩ মার্চ) রাত ১০টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন নতুন বাজার ও পরাণগঞ্জ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪৮ হাজার টাকা মূল্যের ১
কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক ব্যবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়।