মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভৈরব রেলস্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় নারীর মর্মান্তিক মৃত্যু

ভৈরব রেলস্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় নারীর মর্মান্তিক মৃত্যু

ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০.১০ মিনিটে রেলওয়ে স্টেশনের ২ নং প্লাটফর্ম এলাকায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে লোকজন রেললাইন থেকে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১০.৪০ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

কিশোরগঞ্জ সদর এলাকার মাহবুব মিয়ার স্ত্রী মরিয়ম। তবে তার বাবার বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে এক যাত্রীর মোবাইল চুরি নিয়ে রাতে দুই নাম্বার প্লাটফর্মে যাত্রীরাসহ পুলিশের জটলা হয়। এসময় মরিয়ম বেগম রেলস্টেশনে কিশোরগঞ্জ যাওয়ার জন্য এগারসিন্ধু ট্রেন আসার অপেক্ষা করছিল। ট্রেন আসতে বিলম্ব হওয়ায় তিনি মানুষের জটলা দেখছিলেন। পরে  হঠাৎ করে ঢাকা-ব্রাক্ষণবাড়ীয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় ২ নং প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা মরিয়ম বেগম চলন্ত ট্রেনের ধাক্কায় রেললাইনে ফাঁকে পড়ে যায়।

এসময় ট্রেনের চাকার নিচে পড়ে তার এক পা বিচ্ছিন্ন হয়, আরেক পায়ে গুরুতর আঘাত পান। পরে তাকে লোকজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনায় তার পরিবারের সদস্যকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে লাশ হাসপাতালে রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ মমিনুর রহমান জানান, মরিয়ম বেগমকে হাসপাতালে আনার পর আমরা দেখতে পাই তার এক পা বিচ্ছিন্ন ও আরেক পায়ে গুরুতর আঘাত। এসময় আমরা দ্রুত চিকিৎসা দেওয়ার সময় রাত ১০.৪০ মিনিটের দিকে তিনি মারা যান।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান জানান, আমরা খবর পেয়েছি তিনি ট্রেনের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। খবর শুনে পুলিশ হাসপাতালে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। পরে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

আরও

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জ...

২০২৬-০৯-২৮ ১৯:৪০

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণেঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্...

২০২৬-০৯-২৮ ১৯:৩৯

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সারা দেশ

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

কিশোর গ্যাং নির্মূলে শুধু সদস্যদের গ্রেপ্তার নয়, এসব অপরাধী গ্রুপের মূল হোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করতে কাজ...

২০২৬-০৯-২৮ ১৮:৫৮

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

সারা দেশ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের সময় ডিবি পুলিশ পরিচয়ে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ম...

২০২৬-০৯-২৮ ১৮:৫৬

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

সারা দেশ

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

ইয়াবা সরবরাহের কথা বলে নেওয়া ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে খুন করা হয় অটোরিকশাচালক জাকা...

২০২৬-০৯-২৮ ১৮:৫৩

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

সারা দেশ

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যুরা আরও একটি ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে স...

২০২৬-০৯-২৮ ১৮:৩৬