সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ট্রফি না নেওয়ার ব্যাপারে যা বলল এশিয়ান চ্যাম্পিয়নরা

ট্রফি না নেওয়ার ব্যাপারে যা বলল এশিয়ান চ্যাম্পিয়নরা

আরেকবার এশিয়া কাপ ট্রফি নিয়ে নাটকের সাক্ষী হলো দুবাই। গত বছর ভারতের ছেলেরা, আর এবার মেয়েরা চ্যাম্পিয়ন হয়েও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানাল।

হারমানপ্রীত কৌরের ভারত শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টম শিরোপা জিতল। কিন্তু টুর্নামেন্ট পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মাঠে নামেননি তাদের খেলোয়াড়রা। এনিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের প্রধিান কোচ অমল মজুমদার বললেন, ‘ভারত এখন আনুষ্ঠানিকভাবে (এশিয়া কাপ) চ্যাম্পিয়ন। ট্রফি নিল নাকি নিল না, সেটা আমাদের কাছে কোনো ব্যাপার না। এই সিদ্ধান্ত (নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়ার) বিসিসিআই-র। আমাদের এনিয়ে কিছু বলার নেই।’

গত বছর ভারতের পুরুষ দল নাকভির কাছ থেকে ট্রফি ও মেডেল নিতে অস্বীকৃতি জানায়। এখনও তারা ট্রফি হাতে পায়নি। এসিসির দপ্তরে রাখা আছে সেটি। সূর্যকুমার যাদবের দল সেদিন ট্রফি ছাড়াই মঞ্চে দাঁড়িয়ে উদযাপন করেছিল।

এবার ভারতের নারী দলের সদস্যরা চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠেই নামেননি।  বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া ড্রেসিংরুমে নন্দিনী শর্মাকে সেরা ফিল্ডারের পদক দেন। এর আগে ম্যাচ শেষ হওয়ার প্রায় ঘণ্টাখানেক পর শ্রীলঙ্কা দলকে রানার্সআপ চেক ও মেডেল দেন নাকভি। শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে পুরস্কার দেওয়ার পরপর নাকভি স্টেডিয়াম ছাড়েন। তবে এবার আর সঙ্গে করে ট্রফি নেননি।

গত বছর পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাল্টা জবাব দিলে পাকিস্তানের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয় নতুন করে। পুরুষ ও নারী দলের খেলোয়াড়রা পরবর্তীতে এশিয়ান কাপ বা আইসিসির কোনো ইভেন্টে মুখোমুখি হলেও হাত মেলাননি।

আরও

নারী এশিয়া কাপ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

খেলাধুলা

নারী এশিয়া কাপ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

মাত্র ৫ রানেই নেই ২ উইকেট, এরপর ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের দেওয়া ১৩১...

২০২৬-০৯-১২ ০৯:৩৬

দ্বিতীয় ম্যাচেই নায়ক এস্টারহুইজেন, বিশাল জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

খেলাধুলা

দ্বিতীয় ম্যাচেই নায়ক এস্টারহুইজেন, বিশাল জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

নামিবিয়া ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে নামিবিয়াকে ১৫৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধা...

২০২৬-০৯-১২ ০৯:৩৫

বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত প্রথম ফিফা প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

খেলাধুলা

বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত প্রথম ফিফা প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

ইন্দোনেশিয়ার জাকার্তায় 'ইন্দোনেশিয়া স্পোর্টস সামিট' চলাকালে ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ট্রফিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচ...

২০২৬-০৯-১১ ২৩:০৭

মেসির বিদায়, আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচের অপেক্ষা

খেলাধুলা

মেসির বিদায়, আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচের অপেক্ষা

বিদায়টা হয়ে গেছে। কিন্তু যেন বিদায়ের গল্প এখনও সম্পূর্ণ হয়নি! ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনে...

২০২৬-০৯-১১ ২১:০৭