শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ নারী হকি দল। সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলও দারুণ পারফর্ম করেছে। চীনের মকিতে অ-২০ এশিয়া কাপে বাংলাদেশ নারী দল মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে।

এশিয়া কাপ থেকে চারটি দল অ-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। যদি ভারত স্বাগতিক হয় তাহলে পঞ্চম হয়েও বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে– এমন আশাই করছেন কোচ জাহিদ হোসেন রাজু, ‘এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তা ও অন্য দলের অনেকেই বলছে আমাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে পঞ্চম হলে। কিছু দিনের মধ্যে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারব।’

রাজুর কোচিংয়ে বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে। দেশের নারী হকি নিয়ে কাজ করেন বিকেএসপি হকির এই প্রধান কোচ। জুনিয়র দলের এমন সাফল্যে তার প্রতিক্রিয়া, ‘আমরা চ্যালেঞ্জার গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। প্রতিদ্বন্দ্বিতা করেছি এলিট গ্রুপের জাপানের সঙ্গে। মেয়েরা আরও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে জাপানের সঙ্গে ভালো ফলাফল করতে পারত। গতকাল তাদের কাছে হারের পর আজ মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেছে।’

অনূর্ধ্ব- ২০ নারীদের জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয় দিয়ে নিজেদের মিশন শেষ করল বাংলাদেশ। আসরের শেষ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা। চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত হকি খেলে বাংলাদেশ দল। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।

তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে চমৎকার এক ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন কনা। শেষ দিকে এক গোল শোধ দিয়ে স্কোরলাইন ১-২ করে মালয়েশিয়া।

মালয়েশিয়ার শক্তিশালী রক্ষণভাগ ভেঙে নারীদের এই জয় বেশ প্রশংসার দাবিদার। পুরো টুর্নামেন্টে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। আজ (শনিবার) বিকেলে পুরুষ দল সপ্তম স্থানের জন্য লড়বে।

আরও

মেসির বিদায়, আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচের অপেক্ষা

খেলাধুলা

মেসির বিদায়, আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচের অপেক্ষা

বিদায়টা হয়ে গেছে। কিন্তু যেন বিদায়ের গল্প এখনও সম্পূর্ণ হয়নি! ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনে...

২০২৬-০৯-১১ ২১:০৭

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সীমান্ত বিরোধ চলছে দুই প্রতিবেশি দেশ স্পেন ও মরক্কোর মাঝে। তারা আবার ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজকও, সঙ্গী আছে পর্তুগালও। তব...

২০২৬-০৯-১১ ১১:২১

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

খেলাধুলা

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপের জন্য অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। যার জন্য ঘরোয়া লিগে খেলা ২৮ জনকে প্রাথমি...

২০২৬-০৯-১০ ১৩:১৮