শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

দ্বিতীয় ম্যাচেই নায়ক এস্টারহুইজেন, বিশাল জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

দ্বিতীয় ম্যাচেই নায়ক এস্টারহুইজেন, বিশাল জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

নামিবিয়া ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে নামিবিয়াকে ১৫৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবারের (১১ সেপ্টেম্বর) ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ২৪ বছর বয়সী ওপেনার কনর এস্টারহুইজেন। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি তুলে নিয়ে তিনি খেলেছেন ১১৯ রানের দুর্দান্ত ইনিংস।

প্রথম ম্যাচে একই মাঠে মাত্র ১০ রানে বোল্ড হয়ে ফিরেছিলেন এস্টারহুইজেন। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯৯ রানে জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচে অবশ্য শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসী ছিলেন জোহানেসবার্গে জন্ম নেয়া ডানহাতি এই ব্যাটা

 

জর্ডান হারম্যান ২০ রানে আউট হওয়ার পর টনি ডি জর্জির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৮৩ রানের জুটি গড়েন এস্টারহুইজেন। এই জুটিই দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৫ রান সংগ্রহ করে সফরকারীরা।

 

১১০ বলে ১১৯ রানের ইনিংসে এস্টারহুইজেন হাঁকান ছয়টি ছক্কা ও আটটি চার। দুর্দান্ত এই ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে। অন্যদিকে ডি জর্জি ৭৯ রান করেন, যেখানে ছিল একটি ছক্কা ও ছয়টি চার।

 

৩৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নামিবিয়া। মাইকেল ভ্যান লিঙ্গেন, মালান ক্রুগার ও ইয়ান ফ্রাইলিঙ্ক; তিন ব্যাটারই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। একপর্যায়ে ৩২ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে স্বাগতিকরা।

 

তবে অধিনায়ক গেরহার্ড এরাসমাস ও ইয়ান বাইট সপ্তম উইকেটে ৭১ রানের জুটি গড়ে দলের স্কোর কিছুটা সম্মানজনক অবস্থায় নিয়ে যান। এরাসমাস ৬৮ রান করেন, তার ইনিংসে ছিল একটি ছক্কা ও ছয়টি চার। বাইট করেন ২৬ রান।

 

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নামিবিয়া। দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ফলে ১৫৭ রানের বড় জয় নিয়ে সিরিজও নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।

 

তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডে রোববার উইন্ডহোকে অনুষ্ঠিত হবে। এরপর ২৪ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।

আরও

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সীমান্ত বিরোধ চলছে দুই প্রতিবেশি দেশ স্পেন ও মরক্কোর মাঝে। তারা আবার ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজকও, সঙ্গী আছে পর্তুগালও। তব...

২০২৬-০৯-১১ ১১:২১

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

খেলাধুলা

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপের জন্য অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। যার জন্য ঘরোয়া লিগে খেলা ২৮ জনকে প্রাথমি...

২০২৬-০৯-১০ ১৩:১৮

মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি

খেলাধুলা

মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি

এক সময় ইউরোপে দাপিয়ে বেড়ানো তারকা ফুটবলাররা এখন আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) উত্তাপ ছড়াচ্ছেন। লিওনেল মেসির ইন্টার মা...

২০২৬-০৯-১০ ১৩:১৫