শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

জিদানের ফ্রান্স দলে চমক হতে পারেন যারা

জিদানের ফ্রান্স দলে চমক হতে পারেন যারা

দিদিয়ের দেশমের দীর্ঘ অধ্যায়ের পর ফ্রান্স জাতীয় দলে শুরু হতে যাচ্ছে নতুন এক পর্ব। সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে উয়েফা নেশনস লিগের চারটি ম্যাচ খেলবে ফরাসিরা। এর এক সপ্তাহ আগে জিনেদিন জিদান প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন। তার আগে প্রাথমিক দলে জায়গা পাওয়া কয়েকজন নতুন মুখ নিয়ে তৈরি হয়েছে বেশ আগ্রহ।

ফুট মের্কাতোর এক প্রতিবেদনে বলা হয়েছে, রেনেসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রাথমিকভাবে জাতীয় দলে ডাক পেয়েছেন এস্তেবান লেপল। ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড গত মৌসুমে ২১ গোল করে ফরাসি লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। চলতি মৌসুমেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি—তিন ম্যাচে করেছেন তিন গোল।

লেপলের জন্য ইউরোপিয়ান ফুটবল অবশ্য নতুন অভিজ্ঞতা। রেনেসের হয়ে এবারই প্রথম ইউরোপা লিগে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। তবে ফরাসি লিগে তার দুর্দান্ত ফর্ম জিদানের নজর কেড়েছে।

প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে আছেন পাবলো পাগিসও। ইউরোপিয়ান ফুটবলে অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও গত মৌসুমে লরিয়েঁর হয়ে নজর কেড়েছেন ২৩ বছর বয়সি এই লেফট উইঙ্গার। লে’কিপের তথ্য অনুযায়ী, তিনি ১০ গোল করার পাশাপাশি পাঁচটির বেশি অ্যাসিস্ট করেছেন। এই গ্রীষ্মে প্যারিস এফসিতে যোগ দিয়ে ইতোমধ্যেই শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন ইসমাইলো গানিও। এক বছরেরও কম সময়ে ফরাসি লিগে নিজেকে নির্ভরযোগ্য একজন ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে তাকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

নতুনদের মধ্যে আরেকটি চমক হতে পারেন অ্যান্ডি দিওফ। মৌসুমের শুরু থেকেই ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা এই রাইট উইঙ্গারের সামনে এবার ফ্রান্সের সিনিয়র দলে অভিষেকের সুযোগ তৈরি হয়েছে।

এখন দেখার বিষয়, প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া এই চার তরুণের কেউ জিদানের চূড়ান্ত স্কোয়াডেও জায়গা করে নিতে পারেন নাকি। নতুন কোচের অধীনে ফ্রান্স দলে তাদের কারও অভিষেক হয় কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

আরও

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

খেলাধুলা

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপের জন্য অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। যার জন্য ঘরোয়া লিগে খেলা ২৮ জনকে প্রাথমি...

২০২৬-০৯-১০ ১৩:১৮

মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি

খেলাধুলা

মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি

এক সময় ইউরোপে দাপিয়ে বেড়ানো তারকা ফুটবলাররা এখন আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) উত্তাপ ছড়াচ্ছেন। লিওনেল মেসির ইন্টার মা...

২০২৬-০৯-১০ ১৩:১৫

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

খেলাধুলা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগ...

২০২৬-০৯-০৯ ১৩:০৩

ইউসিএলে ম্যানসিটির প্রথম ম্যাচ খেলে প্রশংসায় ভাসছেন বুয়াদ্দি

খেলাধুলা

ইউসিএলে ম্যানসিটির প্রথম ম্যাচ খেলে প্রশংসায় ভাসছেন বুয়াদ্দি

৮৫ মিলিয়ন পাউন্ডে মরক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে এসেছেন কোচ এনজো মারেসকা। আর গতকাল (মঙ্গলব...

২০২৬-০৯-০৯ ১২:৫৩