শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

জিদানের অধীনে এমবাপে, ফ্রান্সে শুরু হচ্ছে নতুন যুগ

জিদানের অধীনে এমবাপে, ফ্রান্সে শুরু হচ্ছে নতুন যুগ

একজন ছিলেন মাঠের জাদুকর, অন্যজন এখন ফ্রান্সের সবচেয়ে বড় তারকা। একজনের পায়ের জাদুতে একসময় বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স, আর অন্যজনের গোলেই সাম্প্রতিক বছরগুলোতে বেঁচে থেকেছে ফরাসি ফুটবলের স্বপ্ন। এবার সেই দুই প্রজন্মের গল্প মিলছে একই ড্রেসিংরুমে। জিনেদিন জিদান যখন ফ্রান্সের ডাগআউটে দাঁড়াবেন, মাঠে তার নির্দেশ শুনবেন কিলিয়ান এমবাপে।

ফ্রান্সের নতুন কোচ হিসেবে জিদানের নাম অনেক দিন ধরেই আলোচনায় ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। দিদিয়ের দেশমের দীর্ঘ অধ্যায়ের পর জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন ফরাসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম জিদান।

ফরাসি ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট থেকে দায়িত্ব নেবেন জিদান। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চার বছরের চুক্তিতে ফ্রান্স জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি।

ফ্রান্সের হয়ে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা জিদান এবার কোচ হিসেবে দলকে সাফল্যের পথে ফেরানোর দায়িত্ব নিয়েছেন। আর তার অধীনে দলের সবচেয়ে বড় ভরসা হতে পারেন এমবাপে। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সের আক্রমণভাগের মূল অস্ত্র হয়ে ওঠা এই তারকার গোলেই বড় মঞ্চে বারবার আশার আলো দেখেছে ফরাসিরা।

জিদানের কৌশল আর এমবাপের গতি, দক্ষতা ও গোল করার ক্ষমতা—এই সমন্বয় ফ্রান্সকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে আশা করছেন সমর্থকেরা। বিশ্বকাপজয়ী কিংবদন্তির অধীনে বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় তারকার পথচলা তাই ফরাসি ফুটবলে নতুন এক অধ্যায়েরই ইঙ্গিত দিচ্ছে।

আরও

মেসির বিদায়, আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচের অপেক্ষা

খেলাধুলা

মেসির বিদায়, আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচের অপেক্ষা

বিদায়টা হয়ে গেছে। কিন্তু যেন বিদায়ের গল্প এখনও সম্পূর্ণ হয়নি! ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনে...

২০২৬-০৯-১১ ২১:০৭

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সীমান্ত বিরোধ চলছে দুই প্রতিবেশি দেশ স্পেন ও মরক্কোর মাঝে। তারা আবার ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজকও, সঙ্গী আছে পর্তুগালও। তব...

২০২৬-০৯-১১ ১১:২১