বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

টিকিট চেকিংয়ে রেল কর্মকর্তার ওপর হামলা, ৫ জনের বিরুদ্ধে এজাহার

টিকিট চেকিংয়ে রেল কর্মকর্তার ওপর হামলা, ৫ জনের বিরুদ্ধে এজাহার

রাজশাহীতে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ প্রতিরোধে টিকিট চেকিংয়ের সময় বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তার ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে রাজশাহী রেলওয়ে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী কর্মকর্তা।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. আনিসুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এজাহার সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ৭৫৩ নম্বর আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেসে সরকারি দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে। ট্রেনের এসি চেয়ার কোচে পাঁচজন যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করছিলেন। নিয়ম অনুযায়ী ভাড়া ও জরিমানা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং কর্মকর্তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন।

আরও বলা হয়, ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছানোর পর অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে স্টেশনের মেইন গেট দিয়ে বের হয়ে রেল কর্মকর্তা ও তার সঙ্গে থাকা কর্মীদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসআই মো. ফজলুর রহমানকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়। পরে তাকে প্রথমে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

টিকিট চেকিং কার্যক্রমে সিনিয়র টিটিই উজ্জ্বল কর্মকার, সিনিয়র টিটিই এস এম গোলাম মোস্তফা, কন্ট্রোলার গার্ড গ্রেড-২ আতিকুর রহমান, রাজগ্রাম জিআরপি থানার এএসআই শামীম আহমেদ, এটেন্ডেন্ট রাজু আহমেদ ও রাসেল এহছান অংশ নেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকা সত্ত্বেও অভিযুক্তরা সাধারণ যাত্রীদের সামনে ভয়ভীতি প্রদর্শন করেন। এতে রাজশাহী স্টেশনে প্রায় এক ঘণ্টা কাউন্টারের সরকারি কার্যক্রম বন্ধ থাকে এবং আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার প্রমাণ হিসেবে রাজশাহী স্টেশনের সিসিটিভি ফুটেজ, প্রাথমিক চিকিৎসার সনদপত্র ও ভাড়া আদায়ের রশিদ এজাহারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

সারা দেশ

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, মোংলা বন্দ...

২০২৬-০৯-২৯ ১৮:৪৩

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

সারা দেশ

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ। নিয়মিত কর্মস্থলে আসেন না তিনি।...

২০২৬-০৯-২৯ ১৮:৪১