বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তাঁত ও পাট শিল্প সমৃদ্ধে সরকারের নানা পদক্ষেপ: প্রতিমন্ত্রী

তাঁত ও পাট শিল্প সমৃদ্ধে সরকারের নানা পদক্ষেপ: প্রতিমন্ত্রী

দেশের তাঁত, জামদানি, বেনারসী ও পাট শিল্পকে আরও সমৃদ্ধ করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার চৌরাস্তায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, হারিয়ে যাওয়া ঐতিহ্য জিআই পণ্যগুলোকে বাঁচিয়ে রাখতে ও আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটাতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। তাঁতীদের অধুনিক প্রযুক্তির শিক্ষায় দীক্ষিত করতে এই প্রশিক্ষণ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে প্রতি বছর ৩০০ জন তাঁতী আধুনিক প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন। এছাড়া তাদের উৎপাদিত পন্য দেশে বিদেশে বাজারজারকরণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

সকল তাঁতী এবং উদ্যোক্তাদের বকেয়া ঋণ পরিশোধের আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামি বছর গত বছরের চেয়ে বেশি ঋণ প্রদান করা হবে। পাশাপাশি পাট শিল্পকে সমৃদ্ধ করতে মানসম্মত বীজ উৎপাদন সহ বন্ধ হয়ে যাওয়া সব পাটকল পুনরায় চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়া পার্বত্য অঞ্চলে বন্যা কবলিত তাঁতীদের সহযোগিতা পৌঁছাতে বস্ত্র ও পাট মন্ত্রনালয় উদ্যোগ গ্রহণ করছে বলেও জানান প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরি, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকি।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪