বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

টাঙ্গাইলে কবরস্থানের জায়গা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৫

টাঙ্গাইলে কবরস্থানের জায়গা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর দক্ষিণপাড়া গ্রামে কবরস্থানের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। নিহতের নাম নাঈম ইসলাম (১৭) এবং তিনি সওদাগর বংশের সদস্য। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের হামিদ মেম্বার ও আজিজ সিকদারের বাড়ির মধ্যবর্তী কাঁচা রাস্তার পাশে দীর্ঘদিন ধরে গোরস্থানের জায়গা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকাল সাড়ে ছয়টায় মালিকানা নিয়ে কথাকাটাকাটির পর দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে সংঘর্ষে রূপ নেয়। প্রতিপক্ষের ওপর রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে হামলা চালানো হয়।

নাঈম ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের মধ্যে সওদাগর বংশের তিনজন এবং সিকদার-মন্ডল বংশের দুইজন গুরুতর জখম। ঘটনার পর পুলিশ ও মগড়া তদন্ত কেন্দ্র দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে ও এম তৌফিক আজম জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২