রবিবার, ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলমকে প্রত্যাহার, ফুঁসে উঠেছে সিলেট

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলমকে প্রত্যাহার, ফুঁসে উঠেছে সিলেট

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশের পর সিলেটজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

আজ ২১ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জনস্বার্থে এই প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করা হয়। তবে আদেশে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজারের শত বছরের ঐতিহ্যবাহী দান খয়রাতের টাকা লুটপাট বন্ধ এবং আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে সাহসী পদক্ষেপ নেন ডিসি সারওয়ার আলম। তিনি মাজারের ঐতিহ্যবাহী ডেগ সিলগালা করে প্রশাসনের অধীনে নতুন দানবাক্স ও সিসি ক্যামেরা স্থাপন করেন।

মাজারের অর্থ ভাগবাটোয়ারায় জড়িত কিছু প্রভাবশালী পরিবারের আপত্তির মুখে এই প্রত্যাহারের সিদ্ধান্ত আসায় সাধারণ মানুষ মনে করছেন সিন্ডিকেটের কাছে প্রশাসনের পরাজয় ঘটেছে। 
দায়িত্ব পালনকালে হকার উচ্ছেদ, রাস্তা দখলমুক্ত করা এবং অপরাধীদের গ্রেপ্তারে তাঁর নেওয়া পদক্ষেপগুলো সিলেটে ব্যাপক প্রশংসিত হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ সিলেটের বিভিন্ন মহলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হচ্ছে। সর্বস্তরের সাধারণ মানুষ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ একে "জনমুখী প্রশাসনের বিরোধী" হিসেবে আখ্যায়িত করছেন।

ডিসি সারওয়ার আলমের প্রত্যাহারের আদেশ অবিলম্বে বাতিল করে তাঁকে সিলেতেই পুনর্বহাল করার দাবিতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন।

আরও

তথ্য চাইতে গিয়ে হেনেস্তার শিকার দুই সাংবাদিক, গাইবান্ধায় এসিল্যান্ড জসিম উদ্দীনের অপসারণ ও বিভাগীয় ব্যবস্থার দাবি

সারা দেশ

তথ্য চাইতে গিয়ে হেনেস্তার শিকার দুই সাংবাদিক, গাইবান্ধায় এসিল্যান্ড জসিম উদ্দীনের অপসারণ ও বিভাগীয় ব্যবস্থার দাবি

তথ্য সংগ্রহ ও বক্তব্য নিতে গিয়ে দুই সাংবাদিককে হেনস্তা এবং ক্যামেরা-মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ ও প...

২০২৬-০৬-২১ ১৯:১০

ধামরাইয়ে চেকপোস্টের একশ গজ দূরে ক্ষুর ঠেকিয়ে সর্বস্ব লুট

সারা দেশ

ধামরাইয়ে চেকপোস্টের একশ গজ দূরে ক্ষুর ঠেকিয়ে সর্বস্ব লুট

ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা স্নোটেক্স গার্মেন্টসের সামনে মধ্য রাতে ক্ষুর ঠেকিয়ে সর্বস্ব লুটের অভিযোগ করেছেন এক যুবক। যখন এম...

২০২৬-০৬-২১ ১৯:০৭

বগুড়ায় শিশু রিফাত অপহরণ-হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

সারা দেশ

বগুড়ায় শিশু রিফাত অপহরণ-হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

বগুড়ার শাজাহানপুরে শিশু রিফাত হোসেনকে অপহরণ করে হত্যা এবং মরদেহ গুমের মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (...

২০২৬-০৬-২১ ১৮:৫৯

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ তিন মামলার আসামি গ্রেপ্তার

সারা দেশ

রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ তিন মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ সজীব শিকদার (২৩) নামে তিন মামলার আসামি কে গ্রেপ্তার করেছে। সে সক্...

২০২৬-০৬-২১ ১৮:৩১

গাইবান্ধায় নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট ক্লোজ

সারা দেশ

গাইবান্ধায় নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট ক্লোজ

নারী কেলেঙ্কারির অভিযোগে গাইবান্ধার ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করা হয়েছে। ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ...

২০২৬-০৬-২১ ১৮:১৮

অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদকের জামিন

সারা দেশ

অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদকের জামিন

বগুড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-কে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে দায়ের হওয়া ম...

২০২৬-০৬-২১ ১৮:১৬