বুধবার, ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিলেবাসে গাইড বই ও কোচিং বাণিজ্যের অভিযোগে চাপে শিক্ষার্থী-অভিভাবক

সিলেবাসে গাইড বই ও কোচিং বাণিজ্যের অভিযোগে চাপে শিক্ষার্থী-অভিভাবক

মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সিলেবাসের সঙ্গে গাইড বই অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীদের গাইড বই কিনতে বাধ্য করা হচ্ছে এবং একই সঙ্গে বাড়ছে কোচিং বাণিজ্য। ফলে আর্থিক চাপে পড়ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

সরেজমিনে জানা গেছে, সিরাজদিখান উপজেলার সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে সিলেবাসের সঙ্গে ‘আদিল গাইড’ নামের একটি গাইড বই যুক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই গাইড বইয়ে মূল পাঠ্যবইয়ের বাইরে অতিরিক্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি সিলেবাসে প্রশ্নের উত্তর গাইড বইয়ের নির্দিষ্ট পৃষ্ঠায় রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিশেষ করে ইংরেজি গ্রামার ও বাংলা ব্যাকরণে শ্রেণিকক্ষে সরাসরি গাইড বই থেকে পাঠদান করানো হচ্ছে। এতে শিক্ষার্থীরা বাধ্য হয়ে এসব গাইড বই কিনছে বলে অভিযোগ।

অনুসন্ধানে আরও জানা যায়, নির্দিষ্ট প্রকাশনার গাইড বই বাধ্যতামূলক করলে কিছু শিক্ষক আর্থিক সুবিধা বা ডোনেশন পান, যা বিভিন্ন খাতে ব্যয় করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতালেব হোসেন মনির বলেন, “সিলেবাসে গাইড বইয়ের পৃষ্ঠা নম্বরসহ বিষয়টি খেয়াল করা হয়নি। এটি একটি ভুল হয়েছে।”

শিক্ষার্থীরা জানায়, বছরের শুরুতেই ভর্তি ফি, পোশাক ও গাইড বই কিনতে গিয়ে তাদের কয়েক হাজার টাকা ব্যয় হয়। দরিদ্র পরিবারের জন্য এই ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ছে, ফলে ঝরে পড়ার ঝুঁকি বাড়ছে।

উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়ে একই চিত্র দেখা গেছে। অনেক ক্ষেত্রে নিম্নমানের কাগজে ছাপানো গাইড বই সিলেবাসভুক্ত করা হচ্ছে, যা দ্রুত নষ্ট হয়ে যায়। পাশাপাশি শিক্ষকদের বিরুদ্ধে প্রাইভেট বা কোচিংয়ের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। কোথাও শ্রেণিকক্ষেই কোচিং করানো হয়, আবার কোথাও স্কুলের বাইরে বাসা বা ভাড়া করা স্থানে কোচিং পরিচালিত হচ্ছে।

কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “কোচিং না করলে শ্রেণিকক্ষে বৈষম্যের শিকার হতে হয়, এমনকি পরীক্ষায় নম্বর কম দেওয়া হয়। অনেক সময় ফেলও করানো হয়। আর যারা কোচিং করে, তারা তুলনামূলক সুবিধা পায়।”

অভিভাবকরা জানান, আগে স্কুলেই ভালোভাবে পাঠদান হতো, কোচিংয়ের প্রয়োজন পড়ত না। কিন্তু এখন সরকারি বিদ্যালয়ে পড়িয়েও উল্লেখযোগ্য খরচ করতে হচ্ছে, যা অনেক ক্ষেত্রে বেসরকারি স্কুলের খরচের কাছাকাছি পৌঁছে যাচ্ছে।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, “এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ বেআইনি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও

সাদুল্লাপুরে মাদক ও জুয়ার আসর জমজমাট সর্বস্বান্ত হচ্ছে মানুষ, প্রশাসন নিরব

সারা দেশ

সাদুল্লাপুরে মাদক ও জুয়ার আসর জমজমাট সর্বস্বান্ত হচ্ছে মানুষ, প্রশাসন নিরব

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খরকার দিঘি, জামুডাঙ্গার ঘাঘট নদীর চরসহ কয়েকটি স্থানে রাত হলেই ‘ছয়গুটি’ বা ‘ফরডাবুর’ জুয়ার...

২০২৬-০৮-০৫ ২০:৫৮

ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত- কেডিএ চেয়ারম্যান

সারা দেশ

ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত- কেডিএ চেয়ারম্যান

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন,ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দ...

২০২৬-০৮-০৫ ২০:৫৭

বেনাপোলে ভারতে যাওয়ার সময় দুই স্বর্ণবারসহ বাংলাদেশি পাসপোর্টধারী আটক

সারা দেশ

বেনাপোলে ভারতে যাওয়ার সময় দুই স্বর্ণবারসহ বাংলাদেশি পাসপোর্টধারী আটক

ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে যশোরের বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে দুটি স্বর্ণবারসহ এক বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করেছে...

২০২৬-০৮-০৫ ২০:১৩

খুলনার দিঘলিয়ায় সড়ক দূর্ঘটনা ঘাতক চালক তরিকুল গ্রেফতার

সারা দেশ

খুলনার দিঘলিয়ায় সড়ক দূর্ঘটনা ঘাতক চালক তরিকুল গ্রেফতার

দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘন্টা পর ঘাতক ট্রাক চালক তরিকুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্...

২০২৬-০৮-০৫ ২০:১১

পাংশায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারা দেশ

পাংশায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

''জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আ...

২০২৬-০৮-০৫ ২০:০৯

সাভারে তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন

সারা দেশ

সাভারে তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন

সাভার তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শ...

২০২৬-০৮-০৫ ১৮:৪৯