শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

রুশ সেনাদের মনোবল বাড়াতে ৬০০ বছর পর যুদ্ধক্ষেত্রে ফিরল দানস্কয়ের হাড়

রুশ সেনাদের মনোবল বাড়াতে ৬০০ বছর পর যুদ্ধক্ষেত্রে ফিরল দানস্কয়ের হাড়

এক হাতে ছিল তরবারি, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন সেনাদের। সেই হাতেরই একটি হাড়ের অংশ শত শত বছর পর আবার ফিরল যুদ্ধের ময়দানে। তবে এবার লড়াই করতে নয়, রুশ সেনাদের মনোবল বাড়াতে।

মধ্যযুগীয় রুশ রাজপুত্র ও সামরিক নেতা দিমিত্রি দানস্কয়ের ডান হাতের একটি হাড়ের অংশ ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সম্মুখভাগে পাঠিয়েছে রুশ অর্থোডক্স চার্চ।

চার্চ জানিয়েছে, রুশ সেনাদের মনোবল শক্তিশালী করতেই দেহাবশেষের এই অংশ যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। অলংকৃত একটি ছোট কৌটায় রাখা হয়েছে হাড়ের অংশটি। এক হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ সম্মুখসীমাজুড়ে এটি বিভিন্ন রুশ সেনা ইউনিটের কাছে প্রদর্শন করা হবে। পরে শক্ত কাচের নিচে সংরক্ষণ করা হবে বলেও জানিয়েছে চার্চ।

রুশ অর্থোডক্স চার্চ দিমিত্রি দানস্কয়কে ধর্মীয়ভাবে সম্মানিত একজন সেনানায়ক হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, ১৩৮০ সালের কুলিকোভোর যুদ্ধে এই হাত দিয়েই তিনি তরবারি চালিয়েছিলেন। ওই যুদ্ধে মঙ্গোল গোল্ডেন হোর্ডকে পরাজিত করেছিলেন দানস্কয়।

দিমিত্রি দানস্কয় ১৩৮৯ সালে মারা যান। কুলিকোভোর যুদ্ধে বিজয়ের কারণে রুশ জাতীয়তাবাদীদের কাছে তিনি গুরুত্বপূর্ণ সামরিক নেতা হিসেবে পরিচিত।

সম্প্রতি মস্কোর ক্রেমলিনের আর্চেঞ্জেল ক্যাথেড্রালে সংস্কারকাজের সময় তার সারকোফ্যাগ ও সংরক্ষিত দেহাবশেষের সন্ধান পাওয়া যায়। গত আগস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও দেহাবশেষগুলো পরিদর্শন করেন। সে সময় তিনি এটিকে ‘অনন্য ও বিস্ময়কর আবিষ্কার’ বলে মন্তব্য করেন।

চার্চের এই উদ্যোগকে ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের মনোবল বাড়ানোর পাশাপাশি পুতিনের যুদ্ধনীতির প্রতি রুশ অর্থোডক্স চার্চের সমর্থনের আরেকটি নজির হিসেবেও দেখা হচ্ছে।

সূত্র: দ্য ডন

আরও

আপাতত সম্প্রসারণ হচ্ছে না মক্কা প্রতিরক্ষা জোট

আন্তর্জাতিক

আপাতত সম্প্রসারণ হচ্ছে না মক্কা প্রতিরক্ষা জোট

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সমন্বয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোট আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না বলে জানিয়েছে ইসলামাবাদ। প...

২০২৬-০৯-১০ ২০:২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানে ৯টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানে ৯টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জর্ডানের আল আজরাকে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান, তা...

২০২৬-০৯-১০ ১৩:২১

হরমুজ সংঘাত: বিপর্যয়ের ঝুঁকিতে গোটা উপসাগরীয় অঞ্চলের পরিবেশ

আন্তর্জাতিক

হরমুজ সংঘাত: বিপর্যয়ের ঝুঁকিতে গোটা উপসাগরীয় অঞ্চলের পরিবেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ এখন স্থলভাগ ছেড়ে সমুদ্রে ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালি এবং এর আশপাশের এলাকায় দুপক্ষই একে অ...

২০২৬-০৯-১০ ১০:৪৮

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় পালটাপালটি হামলা, সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় পালটাপালটি হামলা, সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাণিজ্যিক জাহাজে এ যাবতকালের সবচেয়ে বড় পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে।

২০২৬-০৯-১০ ১০:১৪

লেবাননে ৭,৭০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

আন্তর্জাতিক

লেবাননে ৭,৭০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

ইসরায়েল জুনে করা যুদ্ধবিরতি কাঠামো চুক্তি প্রায় ৭ হাজার ৭০০ বার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে লেবাননের সেনাবাহিনী। যুদ্ধ...

২০২৬-০৯-০৯ ২২:৫৩

ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

আন্তর্জাতিক

ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সরকার পতনের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি...

২০২৬-০৯-০৯ ২২:২৩