শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে পৌঁছালে ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান।

ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন পেজেশকিয়ান। খবর মেহের নিউজ এজেন্সির।

নয়াদিল্লির উদ্দেশে তেহরান ছাড়ার আগে ইরানের প্রেসিডেন্ট বলেন, একতরফাবাদ মোকাবিলা এবং অর্থনৈতিক, বাণিজ্যিক, শিল্প ও বৈজ্ঞানিক সহযোগিতা বাড়াতে ব্রিকসের যথেষ্ট সক্ষমতা রয়েছে।

সফরকালে ব্রিকস নেতাদের মূল বৈঠকে বক্তব্য দেবেন পেজেশকিয়ান। পাশাপাশি ব্রিকস ইকোনমিক ফোরামের বৈঠক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা ও বহুপাক্ষিকতা শক্তিশালী করার বিষয়ে ব্রিকস নেতাদের একটি রুদ্ধদ্বার বৈঠকেও অংশ নেবেন তিনি।

ভারত সফরকে ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন পেজেশকিয়ান। তাঁর মতে, অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইরানের প্রেসিডেন্ট জানান, বর্তমানে ব্রিকসের সদস্যসংখ্যা ২১। এর মধ্যে ১১টি পূর্ণ সদস্য এবং ১০টি নতুন সদস্যকে ‘ব্রিকস প্লাস’ হিসেবে অভিহিত করা হয়।

আরও

লেবাননে ৭,৭০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

আন্তর্জাতিক

লেবাননে ৭,৭০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

ইসরায়েল জুনে করা যুদ্ধবিরতি কাঠামো চুক্তি প্রায় ৭ হাজার ৭০০ বার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে লেবাননের সেনাবাহিনী। যুদ্ধ...

২০২৬-০৯-০৯ ২২:৫৩

ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

আন্তর্জাতিক

ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সরকার পতনের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি...

২০২৬-০৯-০৯ ২২:২৩

যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে

আন্তর্জাতিক

যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিক্রি...

২০২৬-০৯-০৯ ০৯:২৮

হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের

আন্তর্জাতিক

হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন ড্রোন জব্দের দাবি করেছে ইরানের ইসলামিক...

২০২৬-০৯-০৯ ০৯:২৭

ইরান ইস্যুতে চীনের কূটনৈতিক ভারসাম্যের খেলা

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে চীনের কূটনৈতিক ভারসাম্যের খেলা

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গত সপ্তাহে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে চীনের সূক্ষ্ম কূটনৈতিক কৌশলের...

২০২৬-০৯-০৮ ২৩:০৭

ফকল্যান্ড ইস্যুতে নতুন করে উত্তেজনা, নেপথ্যে কী

আন্তর্জাতিক

ফকল্যান্ড ইস্যুতে নতুন করে উত্তেজনা, নেপথ্যে কী

দক্ষিণ আটলান্টিকের বির্তকিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। দ্বীপগুলো নিজেদের বলে দা...

২০২৬-০৯-০৮ ২২:০৩