বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

আপাতত সম্প্রসারণ হচ্ছে না মক্কা প্রতিরক্ষা জোট

আপাতত সম্প্রসারণ হচ্ছে না মক্কা প্রতিরক্ষা জোট

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সমন্বয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোট আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন দেশের যৌথ প্রতিরোধ সক্ষমতা জোরদার করাই এই জোটের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, এটি মূলত একটি ‘প্রতিরক্ষামূলক জোট’। প্রথমে তিন দেশকে নিজেদের মধ্যে সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, ভবিষ্যতে একই ধরনের অবস্থান ও দৃষ্টিভঙ্গি পোষণকারী অন্য দেশগুলোর জন্য জোটটি উন্মুক্ত করা হতে পারে। তবে বর্তমানে জোট সম্প্রসারণ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না।

মুখপাত্র জানান, জোটের কাঠামো, কার্যপ্রণালি ও অন্যান্য বিষয় নিয়ে তিন দেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। এর প্রাতিষ্ঠানিক কাঠামো ও ব্যবস্থাপনা চূড়ান্ত করতে এখনো উল্লেখযোগ্য কাজ বাকি রয়েছে।

গত ৭ আগস্ট তিন দেশের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির মূল লক্ষ্য যৌথ প্রতিরোধ সক্ষমতা বাড়ানো। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে জোটটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সৌদি আরবে জোটের একটি সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম তিন বছর পাকিস্তানের একজন মহাসচিব সচিবালয়টির নেতৃত্ব দেবেন।

আরও

ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

আন্তর্জাতিক

ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সরকার পতনের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি...

২০২৬-০৯-০৯ ২২:২৩

যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে

আন্তর্জাতিক

যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিক্রি...

২০২৬-০৯-০৯ ০৯:২৮

হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের

আন্তর্জাতিক

হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন ড্রোন জব্দের দাবি করেছে ইরানের ইসলামিক...

২০২৬-০৯-০৯ ০৯:২৭

ইরান ইস্যুতে চীনের কূটনৈতিক ভারসাম্যের খেলা

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে চীনের কূটনৈতিক ভারসাম্যের খেলা

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গত সপ্তাহে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে চীনের সূক্ষ্ম কূটনৈতিক কৌশলের...

২০২৬-০৯-০৮ ২৩:০৭

ফকল্যান্ড ইস্যুতে নতুন করে উত্তেজনা, নেপথ্যে কী

আন্তর্জাতিক

ফকল্যান্ড ইস্যুতে নতুন করে উত্তেজনা, নেপথ্যে কী

দক্ষিণ আটলান্টিকের বির্তকিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। দ্বীপগুলো নিজেদের বলে দা...

২০২৬-০৯-০৮ ২২:০৩

কূটনৈতিক তৎপরতার পরই কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ২

আন্তর্জাতিক

কূটনৈতিক তৎপরতার পরই কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের দূতদের শান্তি আলোচনা শুরুর প্রচেষ্টার একদিন পর ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা...

২০২৬-০৯-০৮ ১৪:৪৫