তিনি বলেন, ইরানের শাসনব্যবস্থা উৎখাত করাই এখন প্রধান লক্ষ্য। তবে এ জন্য এখনো কিছু কাজ বাকি রয়েছে।
নেতানিয়াহু বলেন, এখনো কাজ বাকি আছে। মূল কাজ হলো ইরানের শাসনব্যবস্থাকে পতন ঘটানো। আমরা এর খুব কাছাকাছি পৌঁছেছি। শেষ পর্যন্ত পুরো অক্ষই ভেঙে পড়বে।
সিরিয়ার জাবাল আল-শেখ বা মাউন্ট হারমনে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে সফরের সময় এসব মন্তব্য করেন নেতানিয়াহু। ওই এলাকায় ইসরায়েলি বাহিনী এখনো সিরিয়ার ভূখণ্ডের একটি অংশ দখল করে রেখেছে।
নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলের সীমান্তে কোনো ‘সন্ত্রাসী বাহিনীকে’ ঘাঁটি গড়ে তুলতে দেওয়া হবে না।
তিনি বলেন, আমরা কোনো সন্ত্রাসী বাহিনীকে আমাদের সীমান্তে প্রতিষ্ঠিত হতে দেবো না।
সূত্র: আল-জাজিরা