মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

রংপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত কারেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে দোয়া মোনাজাতে দেশে হাম-রুবেলার প্রাদুর্ভাব থেকে মুক্তিসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্য কামনা করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজার হাজার মুসল্লি অংশ নেন। প্রধান জামাতে ইমামতি করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হোসাইন।

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায়সহ হাম-রুবেলার প্রাদুর্ভাব থেকে মুক্তি ও স্থিতিশীল পরিবেশ ও বিশ্বের নির্যাতিত, নিপীড়িত অসহায় মুসলমানদের জন্য বিশেষ দোয়া হয়। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানান।

রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দূযোর্গপূর্ণ আবহাওয়ার মাঝেও মাঠে হাজার হাজার মুসল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে ভালো লাগছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছেন। তার এই এগিয়ে যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা, কোনো গুপ্ত শক্তি, ফ্যাসিবাদী শক্তি যেন আচর দিতে না পারে ঈদের দিনে এই দোয়া করছি। সুন্দর রংপুর বিনির্মাণে আমরা যেন সম্প্রীতি বজায় রাখতে পারি সেজন্য সকলের সহযোগিতা চাই।

আরও

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জ...

২০২৬-০৯-২৮ ১৯:৪০

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণেঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্...

২০২৬-০৯-২৮ ১৯:৩৯

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সারা দেশ

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

কিশোর গ্যাং নির্মূলে শুধু সদস্যদের গ্রেপ্তার নয়, এসব অপরাধী গ্রুপের মূল হোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করতে কাজ...

২০২৬-০৯-২৮ ১৮:৫৮

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

সারা দেশ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের সময় ডিবি পুলিশ পরিচয়ে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ম...

২০২৬-০৯-২৮ ১৮:৫৬

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

সারা দেশ

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

ইয়াবা সরবরাহের কথা বলে নেওয়া ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে খুন করা হয় অটোরিকশাচালক জাকা...

২০২৬-০৯-২৮ ১৮:৫৩

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

সারা দেশ

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যুরা আরও একটি ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে স...

২০২৬-০৯-২৮ ১৮:৩৬