শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাউজানে গুলিতে যুবক নিহত

রাউজানে গুলিতে যুবক নিহত

চট্টগ্রামের রাউজানে মো. করিম (৩৬) নামের এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত করিম ওই ইউনিয়নের হারপাড়া গ্রামের মো. শফির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কেরানিহাট বাজারের প্রবেশমুখে হঠাৎ কয়েকটি গুলির শব্দ শোনা গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শব্দ থামার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রাস্তার ওপর করিমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তবে অন্ধকারের কারণে হামলাকারীদের শনাক্ত করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।

উরকিরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরমান জানান, নিহত করিমের মাথা ও বুকে গুলির ক্ষত এবং ঘাড়, হাত ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, নিহত করিমের বিরুদ্ধে মাদক কারবার, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাদকসংক্রান্ত একটি মামলায় তিনি পূর্বে কারাভোগও করেছিলেন।

অপরাধজগতের অভ্যন্তরীণ বিরোধ অথবা মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। করিমের বিরুদ্ধে থাকা অভিযোগ ও তার অতীত অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও

রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল

সারা দেশ

রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল

খাগড়াছ‌ড়ির রামগড় উপ‌জেলায় ২০২৬ সা‌লে বি‌ভিন্ন মাধ‌্যমিক বিদ‌্যালয় ও মাদরাসা হ‌তে এসএস‌সি ও সমমা‌নের পরীক্ষায় জি‌পিএ ৫ প্...

২০২৬-০৯-০৪ ২০:৪০

লংমার্চ উপলক্ষে মীরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

সারা দেশ

লংমার্চ উপলক্ষে মীরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ ও মীরসরাইয়ে পথসভা উপলক্ষে মীরসরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রন...

২০২৬-০৯-০৪ ২০:০৮

পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্টমী পালিত

সারা দেশ

পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্টমী পালিত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় নানা ধর্মীয় ও সামাজিক কর্ম...

২০২৬-০৯-০৪ ২০:০৬

পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সারা দেশ

পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীর পাংশা বাজারে বসতবাড়ির রান্নাঘর থেকে লাগা আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে...

২০২৬-০৯-০৪ ২০:০৪

মানুষের ভালোবাসাই আমাদের পরিবারের আসল ক্ষমতা: এমপি নায়াব ইউসুফ

সারা দেশ

মানুষের ভালোবাসাই আমাদের পরিবারের আসল ক্ষমতা: এমপি নায়াব ইউসুফ

মানুষের সেবা করে অর্জিত ভালোবাসা, সম্মান ও দোয়াকেই নিজের পরিবারের প্রকৃত শক্তি হিসেবে উল্লেখ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ...

২০২৬-০৯-০৪ ২০:০০