শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মের মধ্যে প্রাণ গেল শুকুর আলীর

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

জীবন-জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেও কাজের সন্ধানে ফেনীর পরশুরামে এসে শুকুর আলী মোড়ল (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে পরশুরাম স্টেশন রোডের আসলাম মিয়ার চায়ের দোকানে ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

‎মৃত শুকুর আলী নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার গুজিরকোনা গ্রামের মৃত শহর আলী মোড়লের ছেলে।

‎শুকুর আলীর প্রতিবেশী সাদেক মিয়া জানান, পরিবারের সদস্যদের রেখে জীবিকার প্রয়োজনে প্রায় ১৫ দিন আগে কাজের জন্য পরশুরামে আসেন শুকুর আলী। শুক্রবার রাতে স্টেশন রোডের আসলাম মিয়ার চায়ের দোকানে বসে চা পান করেন। পরে দোকানে থাকা একটি চেয়ারে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তাঁকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দেখা যায়, ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলেও জানান সাদেক মিয়া।

‎স্থানীয়রা জানান, মৃত্যুর পর তাঁর সঙ্গে কাজে আসা কয়েকজন শ্রমিক ও স্থানীয়দের সহযোগিতায় শুকুর আলীর মরদেহ স্টেশন রোড এলাকার মসজিদে নিয়ে রাখা হয়। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দিতে স্থানীয়রা অর্থ সংগ্রহ করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগ নেন।

‎তার ছেলে আনোয়ার হোসেন মোড়ল জানান,

‎বাবাকে কাজে যেতে নিষেধ করেছিলাম। আমাদের পারিবারিক অবস্থা মোটামুটি ভালো। তবুও তিনি কথা না শুনে কাজে গেছেন। 

পরশুরাম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তাঁর মরদেহ বাড়িতে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

‎বৃদ্ধ বয়সে জীবিকার তাগিদে বাড়ি থেকে দূরে এসে শুকুর আলীর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।

আরও

লংমার্চ উপলক্ষে মীরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

সারা দেশ

লংমার্চ উপলক্ষে মীরসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ ও মীরসরাইয়ে পথসভা উপলক্ষে মীরসরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রন...

২০২৬-০৯-০৪ ২০:০৮

পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্টমী পালিত

সারা দেশ

পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্টমী পালিত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় নানা ধর্মীয় ও সামাজিক কর্ম...

২০২৬-০৯-০৪ ২০:০৬

পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সারা দেশ

পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীর পাংশা বাজারে বসতবাড়ির রান্নাঘর থেকে লাগা আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে...

২০২৬-০৯-০৪ ২০:০৪

মানুষের ভালোবাসাই আমাদের পরিবারের আসল ক্ষমতা: এমপি নায়াব ইউসুফ

সারা দেশ

মানুষের ভালোবাসাই আমাদের পরিবারের আসল ক্ষমতা: এমপি নায়াব ইউসুফ

মানুষের সেবা করে অর্জিত ভালোবাসা, সম্মান ও দোয়াকেই নিজের পরিবারের প্রকৃত শক্তি হিসেবে উল্লেখ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ...

২০২৬-০৯-০৪ ২০:০০

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সারা দেশ

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব...

২০২৬-০৯-০৪ ১৯:৫৮