শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজবাড়ীর পাংশা থেকে প্রকাশিত, রফিকুল ইসলাম রঞ্জু সম্পাদিত, বহুল প্রচারিত ও পাঠক প্রিয় সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর২০২৬) সন্ধ্যায়, পাংশা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন কুমার গোস্বামীর সঞ্চালনায়, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমান এবং পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, জাতীয় দৈনিক পত্রিকা, স‍্যাটেলাইট টেলিভিশন, অনলাইন মিডিয়া ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ সহ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, স্থানীয় সংবাদমাধ্যম এলাকার মানুষের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম’কে আরো কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব‍্যক্ত করেন।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার বলেন, দীর্ঘ ৩৪ বছর ধরে পাংশা বার্তার পথচলা স্থানীয় গণমাধ্যমের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সাপ্তাহিক পাংশা বার্তার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম রনজু বলেন, “৩৪ বছরের পথচলায় পাঠক, শুভানুধ্যায়ী ও সংবাদকর্মীদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা দিয়েছে। আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাংশার মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে, জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন,আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি দিন। সাপ্তাহিক পাংশা বার্তা আজ ৩৪ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পত্রিকার পাশে থেকেছেন, পত্রিকার সঙ্গে যুক্ত থেকেছেন এবং ভালোবাসা ও সহযোগিতা করেছেন—তাদের সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

একটি স্থানীয় সংবাদপত্র ৩৪ বছর ধরে টিকে থাকা সহজ বিষয় নয়। নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেই তাদের পথ চলতে হয়েছে। কিন্তু পাঠকের ভালোবাসা, সাংবাদিকদের পরিশ্রম এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা তাদের সবসময় সাহস জুগিয়েছে।

এসময় বক্তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

আরও

পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সারা দেশ

পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীর পাংশা বাজারে বসতবাড়ির রান্নাঘর থেকে লাগা আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে...

২০২৬-০৯-০৪ ২০:০৪

মানুষের ভালোবাসাই আমাদের পরিবারের আসল ক্ষমতা: এমপি নায়াব ইউসুফ

সারা দেশ

মানুষের ভালোবাসাই আমাদের পরিবারের আসল ক্ষমতা: এমপি নায়াব ইউসুফ

মানুষের সেবা করে অর্জিত ভালোবাসা, সম্মান ও দোয়াকেই নিজের পরিবারের প্রকৃত শক্তি হিসেবে উল্লেখ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ...

২০২৬-০৯-০৪ ২০:০০

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সারা দেশ

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব...

২০২৬-০৯-০৪ ১৯:৫৮

দোয়া মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং

সারা দেশ

দোয়া মাহফিলের কথা বলে ডেকে নিয়ে ভিডিও ধারণ, মাদরাসা শিক্ষককে ব্ল্যাকমেইলিং

​রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় দোয়ার মাহফিলের আমন্ত্রণ জানিয়ে ডেকে নিয়ে এক মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধা...

২০২৬-০৯-০৪ ১৯:৫৮

সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় কিশোরসহ গ্রেপ্তার ১

সারা দেশ

সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় কিশোরসহ গ্রেপ্তার ১

সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১০ আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শু...

২০২৬-০৯-০৪ ১৭:৪৫