বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

রাঙামাটিতে বাস উল্টে ১৯ পোশাক শ্রমিক আহত

রাঙামাটিতে বাস উল্টে ১৯ পোশাক শ্রমিক আহত

রাঙামাটির নানিয়ারচর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাপছড়ি এলাকায়। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন।

স্থানীয় সূত্র ও যাত্রীদের বরাতে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে চট্টগ্রামের পোশাক কারখানায় ফিরছিলেন প্রায় ৫০ জন শ্রমিক। ঢালু পাহাড়ি রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

যাত্রী জুই চাকমা জানান, ‘পাহাড়ি ঢালু রাস্তায় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অনেক সহকর্মী আহত হয়েছেন।’ স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে, গুরুতর আহতদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়েছেন। বাকি যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প বাসের ব্যবস্থা করা হয়েছে।’

রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস উদ্ধারের কাজ চলছে এবং পলাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে গত রোববার (২২ মার্চ) ঢাকা থেকে বান্দরবানগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে, এতে অন্তত ২০ জন আহত হন।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২