মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

‘অভিযাত্রী’ নামে নতুন ট্রেন পাচ্ছে গোপালগঞ্জবাসী

‘অভিযাত্রী’ নামে নতুন ট্রেন পাচ্ছে গোপালগঞ্জবাসী

ঢাকা থেকে পদ্মা সেতু ব্যবহার করে নতুন একজোড়া কমিউটার ট্রেন পেতে যাচ্ছে গোপালগঞ্জবাসী। বাংলা সাহিত্যের অন্যতম প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতি এবং তার বিখ্যাত গীতিনাট্য অভিযান-এর নামানুসারে ট্রেনটির নামকরণ করা হয়েছে অভিযাত্রী।

বিজ্ঞাপনবাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের গত ১৭ মে স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।ওই চিঠিতে বলা হয়, ঢাকা থেকে গোপালগঞ্জের দূরত্ব ১৪৫ কিলোমিটার। জয়দেবপুর কমিউটারের রেক ব্যবহার করে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে একজোড়া নতুন ট্রেন পরিচালনা করা যেতে পারে। প্রস্তাবিত ট্রেনের নম্বর হবে ১৩৫ ও ১৩৬। ট্রেনে মোট কোচ থাকবে ৮টি। একটি কোচে সর্বনিম্ন ৫২ থেকে সর্বোচ্চ ৯৭ জন যাত্রী বসতে পারবেন। পুরো ট্রেনে মোট আসন থাকবে ৬০৯টি। গোপালগঞ্জের কাশিয়ানী জংশন ব্যবহার করে চলবে ট্রেনটি। ওই চিঠিতে আরও বলা হয়, ঢাকা থেকে প্রতিদিন একবার দুপুর সাড়ে ৩টায় ছেড়ে অভিযাত্রী কমিউটার গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। সেখানে ৩০ মিনিট বিরতি দিয়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ২৫ মিনিটে।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ট্রেনটিতে থাকবে শোভন ও ‘মেট্রো টাইপ’ শোভন চেয়ার শ্রেণির আসন ব্যবস্থা। ঢাকা থেকে ছেড়ে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর হয়ে পৌঁছাবে গোপালগঞ্জে। ট্রেনের বন্ধের দিন থাকবে শনিবার। ট্রেনের রেক বেইজ, ওয়াটারিং ও ক্লিনিং করা হবে ঢাকায়।

আরও

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জ...

২০২৬-০৯-২৮ ১৯:৪০

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণেঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্...

২০২৬-০৯-২৮ ১৯:৩৯

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সারা দেশ

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

কিশোর গ্যাং নির্মূলে শুধু সদস্যদের গ্রেপ্তার নয়, এসব অপরাধী গ্রুপের মূল হোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করতে কাজ...

২০২৬-০৯-২৮ ১৮:৫৮

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

সারা দেশ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের সময় ডিবি পুলিশ পরিচয়ে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ম...

২০২৬-০৯-২৮ ১৮:৫৬

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

সারা দেশ

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

ইয়াবা সরবরাহের কথা বলে নেওয়া ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে খুন করা হয় অটোরিকশাচালক জাকা...

২০২৬-০৯-২৮ ১৮:৫৩

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

সারা দেশ

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যুরা আরও একটি ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে স...

২০২৬-০৯-২৮ ১৮:৩৬