মঙ্গলবার (২১ জুলাই) ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফাহমিদা আক্তার এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তারের নেতৃত্বে শহরের জিরো পয়েন্ট ও শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়ক এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভোক্তা অধিকার ও স্বাস্থ্যবিধি লঙ্গনের দায়ে ‘কুটুমবাড়ি’ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও হেরিটেজ লাউঞ্জকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।
একই সঙ্গে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্য সতর্ক করা হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমসহ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।