রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ধান বোঝাই শ্যালো মেশিনের ইঞ্জিন চালিত ভটভটি ধাক্কায় ভ্যানচালক নিহত

গাইবান্ধায় ধান বোঝাই শ্যালো মেশিনের ইঞ্জিন চালিত ভটভটি ধাক্কায় ভ্যানচালক নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধান বোঝাই শ্যালো মেশিনের ইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় জব্বার আলী ( ৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) বিকালের দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা গাবেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক জব্বার আলী একই উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পশ্চিম পাড়া গ্রামের খেজুর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, শ্যালো মেশিনের ইঞ্জিন চালিত ধান বোঝাই একটি ভটভটি রাস্তা দিয়ে যাওয়ার সময় ভ্যানচালক জব্বার আলীকে ধাক্কা দেয়। এতে জব্বার আলী ছিটকে পড়ে ভটভটি চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উদ্ধার কাজ চালানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও

খেলাধুলা বিপিএল হবে না-খবরটি গণমাধ্যমকর্মীর কাছ থেকে জানলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সারা দেশ

খেলাধুলা বিপিএল হবে না-খবরটি গণমাধ্যমকর্মীর কাছ থেকে জানলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী মৌসুমে হবে না- এমন খবর গণমাধ্যমকর্মীর কাছ থেকেই জানলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আ...

২০২৬-০৯-০৬ ১৭:৪৬

খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ

সারা দেশ

খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য মজুদ ও খাদ্যের গুণগত মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দি...

২০২৬-০৯-০৬ ১৭:৩৬

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮