রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাদক থেকে দূরে থাকতে গাইবান্ধায় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা

মাদক থেকে দূরে থাকতে গাইবান্ধায় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা

নেশা ছাড়ি কলম ধরি/ মাদকমুক্ত দেশ গড়ি, জীবনকে ভালোবাসি/ মাদক থেকে দূরে থাকি ইত্যাদি ¯স্লোগানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২২ জুলাই) সকালের দিকে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ও কলেজের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় আয়োজিত এই সচেতনতামূলক সভায় কলেজ ও স্কুল শাখার শিক্ষার্থীরা অংশ নেয়। মাদকবিরোধী এই সভায় কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মারজান সরকার, সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক নিতাই সরকার, সচেতন শিক্ষার্থী পরিষদের সমন্বয়ক সাংবাদিক ময়নুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়। 

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলার নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, ভবিষ্যতে সুস্থ সমাজ চাইলে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন হতে হবে। লেখাপড়ার পাশাপাশি একজন পূর্ণাঙ্গ মানুষ হতে তাদেরকে মাদক, ঈভটিজিং ও বাল্যবিবাহমুক্ত থাকতে হবে। তিনি লক্ষ্মীপুর স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এসব সামাজিক অভিশাপ থেকে মুক্ত থাকার আহবান জানান। 

শেষে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাদকবিরোধী শপথ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।

আরও

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

সারা দেশ

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের...

২০২৬-০৯-০৬ ১৫:৫৭

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবা মইনুল ইসলাম (৩০ ) নামের একজ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৬