শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

উপকূলে নিরাপদ পানির সংকট

নিরাপদ পানির জন্য খালি কলসি নিয়ে দুই শতাধিক মানুষের প্রচারাভিযান

নিরাপদ পানির জন্য খালি কলসি নিয়ে দুই শতাধিক মানুষের প্রচারাভিযান

'নিরাপদ পানি টেকসই উন্নয়নের চাবিকাঠি, আমাদের পানি আমাদের অধিকার'—এমন নানা স্লোগান নিয়ে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করার দাবিতে বরগুনার পাথরঘাটা উপজেলায় ব্যতিক্রমী প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা আবাসনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রচারাভিযানের উদ্দেশ্য ছিল উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির ক্রমবর্ধমান সংকট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সুপেয় পানি নিশ্চিত করার দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এবং চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, এন.এস.এস'র নির্বাহী পরিচালক সাহাবুদ্দিন পান্না, সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক সেলিম, সাংবাদিক ইমাম হোসেন নাহিদ। এছাড়া পরিবেশ আন্দোলনের কর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রচারাভিযানে স্থানীয় হোগলাপাশা আবাসনের ভুক্তভোগী নারীরা খালি কলসি বহন করে প্রতীকী কর্মসূচিতে অংশ নেন। এর মাধ্যমে উপকূলীয় এলাকার নারী ও সাধারণ মানুষকে প্রতিদিন দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে গিয়ে যে দুর্ভোগ ও সংগ্রামের মুখোমুখি হতে হয়, তা তুলে ধরা হয়।

এনএসএসের নির্বাহী পরিচালক সাহাবুদ্দিন পান্না বলেন, “জলবায়ু পরিবর্তন ও ভূগর্ভস্থ পানির অপ্রাপ্যতার কারণে পাথরঘাটায় দিন দিন পানির সংকট তীব্র হচ্ছে। এ সংকট নিরসনে এনএসএস দীর্ঘদিন ধরে কাজ করলেও সমস্যার স্থায়ী সমাধানে সরকারের বৃহৎ উদ্যোগ প্রয়োজন। নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্যই এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

আয়োজকদের মতে, এটি কেবল একটি প্রচারাভিযান নয়; বরং নিরাপদ ও সুপেয় পানিকে মানুষের মৌলিক ও ন্যায্য অধিকার হিসেবে প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। উপকূলীয় অঞ্চলের বহু মানুষকে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হয়, যা বিশেষ করে নারী ও শিশুদের জীবনে অতিরিক্ত দুর্ভোগ সৃষ্টি করছে।

আয়োজকদের দাবি, “এই প্রচারাভিযানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় অঞ্চলের নিরাপদ ও সুপেয় পানির সংকটের বিষয়টি জাতীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চাই। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলের মানুষের জন্য টেকসই ও কার্যকর পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।”

আরও

নড়াইলে আধিপত্যের জেরে ভ্যান-চালককে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে আধিপত্যের জেরে ভ্যান-চালককে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যান চালকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

২০২৬-০৯-১০ ১৮:৫০

মীরসরাইয়ে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

সারা দেশ

মীরসরাইয়ে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার মায়ানীতে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের...

২০২৬-০৯-১০ ১৮:৪৬

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

সারা দেশ

২৪ঘন্টায়ও উদ্ধার হয়নি ভোলায় মেঘনার পাড় ধসে নিখোঁজ ২যুবক

ভোলার মেঘনা নদীর পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে পাড় ধসে নদীতে পড়ে নিখোঁজ হন বিজিবি সদস্য মো. আমজাদ ও তার খালাতো ভাই...

২০২৬-০৯-১০ ১৭:৪৩

সোনারগাঁয়ে সওজের জায়গায় সাঁড়াশি অভিযান, উচ্ছেদ প্রায় হাজার অবৈধ স্থাপনা

সারা দেশ

সোনারগাঁয়ে সওজের জায়গায় সাঁড়াশি অভিযান, উচ্ছেদ প্রায় হাজার অবৈধ স্থাপনা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ প্রায় এক...

২০২৬-০৯-১০ ১৭:৪২