বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নিজস্ব অর্থায়নে কোটি টাকার সৌর স্ট্রিট লাইট বসাচ্ছেন লন্ডন প্রবাসী শেখ নুর আলম

নিজস্ব অর্থায়নে কোটি টাকার সৌর স্ট্রিট লাইট বসাচ্ছেন লন্ডন প্রবাসী শেখ নুর আলম

প্রবাসে থেকেও নিজ এলাকার দীর্ঘমেয়াদী ও পরিবেশবান্ধব টেকসই উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী শেখ নূর আলম। মৌলভীবাজার জেলার ৬নং একাটুনা ইউনিয়নের বানগাঁও গ্রামের এই কৃতী সন্তান সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কোটি টাকারও বেশি ব্যয়ে এক বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছেন। তার এই মানবিক ও সামাজিক উদ্যোগে বদলে যাচ্ছে পুরো এলাকার চিত্র।

একাটুনা ইউনিয়ন পরিষদের ৯টি ভিন্ন ওয়ার্ডের মূল সড়ক এবং আশেপাশের গ্রামগুলোকে আলোকিত করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির আওতায় ইতোমধ্যে পুরো এলাকায় ৩০০টিরও বেশি স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। ইউনিয়নের বাকি থাকা গ্রামগুলোতেও বর্তমানে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে।

স্থাপিত এই স্ট্রিট লাইটগুলো সম্পূর্ণ আধুনিক ও সৌরশক্তিচালিত (সোলার), যা পরিবেশের কোনো ক্ষতি করে না। আধুনিক প্রযুক্তির এই আলোগুলো দিনের বেলা সূর্যের আলো থেকে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেয়। অন্ধকার হওয়া মাত্রই এগুলো নিজে নিজেই জ্বলে ওঠে এবং সকাল হলে স্বয়ংক্রিয়ভাবে নিভে যায়।

শেখ নূর আলমের এই মহতী উদ্যোগের ফলে মৌলভীবাজারের স্থানীয় গ্রামগুলোর সড়কগুলো রাতে নিরাপদ হয়েছে, হ্রাস পেয়েছে অপরাধমূলক কর্মকাণ্ড। একই সাথে গ্রামীণ অবকাঠামোতে আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হয়েছে। এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা তার এই জনহিতকর কাজের ভূয়সী প্রশংসা করছেন। শুধু এই আলোর প্রকল্পই নয়, শেখ নূর আলম দীর্ঘদিন ধরে এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে আসছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪