রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

‘নিজেদের ইশতেহারের সঙ্গেই গাদ্দারি করছে বিএনপি’

‘নিজেদের ইশতেহারের সঙ্গেই গাদ্দারি করছে বিএনপি’

বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। শনিবার (১৬ মে) রাজশাহীতে বিভাগীয় সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, বিএনপি তাদের সংস্কার কর্মসূচির প্রথম দফার সঙ্গেই ‘গাদ্দারি’ করছে। তিনি বলেন, “আপনারাই বলেছিলেন সংবিধান সংস্কার প্রয়োজন। এখন আবার বলছেন, সংবিধান সংস্কার কী তা বুঝেন না। তাহলে না বুঝেই কি প্রথম দফায় সংস্কারের কথা লিখেছিলেন?”

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনি ইশতেহারে দেশের কোথাও অনির্বাচিত প্রতিনিধি না রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ সরকার গঠনের পর ইতোমধ্যে ৪২ জেলায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। “প্রশাসক কি নির্বাচিত জনপ্রতিনিধি? তাহলে তো আপনারাই নিজেদের ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন,” বলেন তিনি।

বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি আগে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কথা বললেও এখন সে অবস্থান থেকে সরে এসেছে। তার দাবি, “অতীতের ফ্যাসিবাদী কায়দায় বিচার বিভাগকে ব্যবহার করার পথেই হাঁটছে তারা।”

তিনি অভিযোগ করেন, গুম নির্মূলে স্বাধীন কমিশন গঠনের বিরোধিতা করছে বিএনপি। একইসঙ্গে স্বাধীন পিএসসি গঠনেও দলটি অনাগ্রহী বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, “স্বৈরাচার যেই পথে চলেছিল, আপনারাও সেই পথেই হাঁটছেন। এই পথ থেকে ফিরে না এলে পরিণতিও একই হবে।”

সংসদের মেয়াদ উল্লেখ করে তিনি বলেন, “সংসদের হাতে এখনো আড়াই মাস সময় আছে। ভুলগুলো সংশোধন করুন। আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না। ভালো কাজ করলে আমরা পানির মতো তরল, আর জনগণের বিরুদ্ধে গেলে ইস্পাতের চেয়েও কঠিন হবো।”

দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, “মানুষ এখন আপনাদের চাঁদাবাজির দল বলে। একজন চাঁদাবাজকেও জবাবদিহির আওতায় আনা হয়নি। দেশজুড়ে দখলবাজি ও চাঁদাবাজির মহোৎসব চলছে।”

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকে ‘দলকানা’ লোক বসানো হয়েছে বলেও জনগণের মধ্যে সমালোচনা রয়েছে।

আরও

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

রাজনীতি

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-১০-০২ ২২:৫৩

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

রাজনীতি

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধা...

২০২৬-১০-০২ ১৮:৪৫

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

রাজনীতি

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ই...

২০২৬-১০-০২ ১৪:৪৯

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

রাজনীতি

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত...

২০২৬-১০-০১ ১৪:৪৭

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির...

২০২৬-১০-০১ ১৪:৩৩

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজনীতি

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়...

২০২৬-০৯-২৯ ১৪:০১