রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২২৫ জন প্রার্থীর নির্বাচনী ব্যয়সহ দলের মোট খরচের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১২ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব বিবরণী জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত হিসাব অনুযায়ী, নির্বাচনে জামায়াতে ইসলামীর মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।

এর মধ্যে ২২৫ জন প্রার্থীর জন্য দলের পক্ষ থেকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। গড় হিসাবে প্রতিজন প্রার্থী প্রায় দেড় থেকে দুই লাখ টাকা করে পেয়েছেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্যে বিভিন্ন খাতে ব্যয়ের বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং বিজ্ঞাপন খরচ।

খাতওয়ারি হিসাব অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় ব্যয় হয়েছে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা, জনসভা ও সফরে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খাতে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা।

এছাড়া বিবিধ খাতে আরও ২ লাখ টাকা ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে।

আরও

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

রাজনীতি

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-১০-০২ ২২:৫৩

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

রাজনীতি

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধা...

২০২৬-১০-০২ ১৮:৪৫

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

রাজনীতি

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ই...

২০২৬-১০-০২ ১৪:৪৯

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

রাজনীতি

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত...

২০২৬-১০-০১ ১৪:৪৭

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির...

২০২৬-১০-০১ ১৪:৩৩

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজনীতি

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়...

২০২৬-০৯-২৯ ১৪:০১