সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানালেন আনচেলত্তিও

নেইমারের ব্রাজিল অধ্যায় শেষ, জানালেন আনচেলত্তিও

বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে ব্রাজিল হারতেই অবসরের ঘোষণা দেন নেইমার। ব্রাজিলের গ্লোবো টিভিকে আবেগঘন এক সাক্ষাৎকারে ব্রাজিল কিংবদন্তি বলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’

নিউ ইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই ২০১০ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছিল।

সেই মাঠেই অবসর নেওয়ার পরেও অনেকে মনে করছিল বিশ্বকাপে দেখা না গেলেও ব্রাজিলের হয়ে হয়তো আর কিছুদিন দেখা যেতে পারে তাকে। অন্তত শেষ ম্যাচটা তিনি খেলবেন। তাছাড়া তার বাবা নেইমার সিনিয়রের কথাতেও ইঙ্গিত ছিল সিদ্ধান্ত হয়তো বদলাতে পারেন সান্তোসের ফরোয়ার্ড। তবে সেটা আর সত্যি হচ্ছে না।

নেইমারের অধ্যায় শেষ বলে এবার জানিয়েছেন কার্লো আনচেলত্তি। বার্সেলোনা-পিএসজির সাবেক স্ট্রাইকারের কোনো রিপ্লেস নেই বলে জানান ব্রাজিলের কোচ। সিএনএন ইস্পোর্টসকে তিনি বলেছেন, ‘যোগ্যতার কারণে সেখানে (২০২৬ বিশ্বকাপে) তার জায়গা প্রাপ্যই ছিল। নেইমার ইতিমধ্যেই নিশ্চিত করেছে জাতীয় দলে ফিরতে চান না আর। নেইমারের রিপ্লেস অসম্ভব, কারণ সে ছিল এক অসাধারণ ও অনন্য প্রতিভার অধিকারী। এক কথায়, তার বিকল্প নেই।’

দীর্ঘ পরিকল্পনা করে ব্রাজিলকে সাজাতে চান আনচেলত্তি। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের প্রাধান্য দিতে চান ইতালিয়ান কোচ। তিনি বলেছেন, ‘আমার মনে হয় আমাদের ধাপে ধাপে এগিয়ে যাওয়া দরকার। এই মুহূর্তে এমন তরুণ খেলোয়াড়দের ওপর জোর দিতে হবে যারা আগামীর তারকা—বিশেষ করে ২০০৪, ২০০৫ এবং ২০০৬ সালে জন্মানো খেলোয়াড়রা। এ ছাড়া ২০০৮ সালে জন্মানো বেশ কিছু দারুণ যোগ্যতাসম্পন্ন তরুণ খেলোয়াড় রয়েছে, যারা এখনো খেলছে না, কিন্তু খেলার মতো ক্ষমতা তাদের আছে। তাদের বয়স বিবেচনা করে এবং সেটাকে সম্মান জানিয়ে এখনই তাদের দিকে নজর দেওয়ার সঠিক সময়। এটা সত্যি একজন খেলোয়াড় ৩৬ বা ৩৭ বছর বয়সেও চমৎকার খেলতে পারেন, তবে এখন তরুণদের প্রাধান্য দেওয়ার সময় এসেছে।’

আরও

জিদানের অধীনে এমবাপে, ফ্রান্সে শুরু হচ্ছে নতুন যুগ

খেলাধুলা

জিদানের অধীনে এমবাপে, ফ্রান্সে শুরু হচ্ছে নতুন যুগ

একজন ছিলেন মাঠের জাদুকর, অন্যজন এখন ফ্রান্সের সবচেয়ে বড় তারকা। একজনের পায়ের জাদুতে একসময় বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স, আর অন...

২০২৬-০৯-১২ ১৮:৫৬

মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

খেলাধুলা

মালয়েশিয়াকে হারিয়ে হকি বিশ্বকাপে চোখ বাংলাদেশের

প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ নারী হকি দল। সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলও দারুণ পারফর্ম করেছে। চীনের...

২০২৬-০৯-১২ ১১:৪২

পাকিস্তান ভুলতে বসেছিল এমন রেকর্ড গড়লেন রাজাউল্লাহ

খেলাধুলা

পাকিস্তান ভুলতে বসেছিল এমন রেকর্ড গড়লেন রাজাউল্লাহ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিছু সময়ের জন্য হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেল। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্...

২০২৬-০৯-১২ ১১:৩৬

নারী এশিয়া কাপ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

খেলাধুলা

নারী এশিয়া কাপ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

মাত্র ৫ রানেই নেই ২ উইকেট, এরপর ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের দেওয়া ১৩১...

২০২৬-০৯-১২ ০৯:৩৬

দ্বিতীয় ম্যাচেই নায়ক এস্টারহুইজেন, বিশাল জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

খেলাধুলা

দ্বিতীয় ম্যাচেই নায়ক এস্টারহুইজেন, বিশাল জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

নামিবিয়া ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে নামিবিয়াকে ১৫৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধা...

২০২৬-০৯-১২ ০৯:৩৫

বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত প্রথম ফিফা প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

খেলাধুলা

বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত প্রথম ফিফা প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

ইন্দোনেশিয়ার জাকার্তায় 'ইন্দোনেশিয়া স্পোর্টস সামিট' চলাকালে ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ট্রফিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচ...

২০২৬-০৯-১১ ২৩:০৭