মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর-বগুড়া মহাসড়কের মোহনপুরে ট্রাকচাপায় মো. আব্দুল্লাহ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে সদর উপজেলার মোহনপুর এলাকায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ নাটোরের সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল গ্রামের জমির উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে আব্দুল্লাহ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নাটোর শহরে আসছিলেন। পথে মোহনপুর বিটিভি উপকেন্দ্র অতিক্রম করার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আব্দুল্লাহ ছিটকে সড়কের ওপর পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আরও

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জ...

২০২৬-০৯-২৮ ১৯:৪০

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণেঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্...

২০২৬-০৯-২৮ ১৯:৩৯

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সারা দেশ

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

কিশোর গ্যাং নির্মূলে শুধু সদস্যদের গ্রেপ্তার নয়, এসব অপরাধী গ্রুপের মূল হোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করতে কাজ...

২০২৬-০৯-২৮ ১৮:৫৮

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

সারা দেশ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের সময় ডিবি পুলিশ পরিচয়ে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ম...

২০২৬-০৯-২৮ ১৮:৫৬

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

সারা দেশ

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

ইয়াবা সরবরাহের কথা বলে নেওয়া ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে খুন করা হয় অটোরিকশাচালক জাকা...

২০২৬-০৯-২৮ ১৮:৫৩

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

সারা দেশ

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যুরা আরও একটি ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে স...

২০২৬-০৯-২৮ ১৮:৩৬