বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারায়ণগঞ্জে সোর্স সহ দুই পুলিশকে গণপিটুনি

নারায়ণগঞ্জে সোর্স সহ দুই পুলিশকে গণপিটুনি

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলায় এক বাড়িতে সোর্স নিয়ে সাদা পোষাকে মাদক বিরোধী অভিযান চালানোর সময়ে লোকজন উত্তম মধ্যম দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার জামতলা ধোপাপট্রি এলাকায় আইনজীবীর বাড়ি নামে পরিচিত বাড়িতে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোষাকে ফতুল্লা মডেল থানার এসআই খাইরুল বাশার ও কনষ্টেবল আরিফুল ইসলাম সহ দুইজন সোর্সকে সাথে নিয়ে ধোপাপট্রি এলাকায় আইনজীবীর বাড়ি নামে একটি বাড়িতে অভিযান চালায়।

এসময় তাদের মধ্যে কনেষ্টেবল আরিফুল ইসলাম আলমারীর একটি ড্রয়ার থেকে স্বর্ণের একটি চেইন তার পকেটে ভরে নেয়। বিষয়টি বাড়ির লোকজনের চোখে পড়লে তাদের কাছ থেকে পরিচয়পত্র দেখতে চায়। তখন তারা পরিচয়পত্র দেখাতে পারেনি। কিছু নারী পুরুষ ডাক চিৎকার করলে আশপাশের লোকজন তাদের ঘরে গিয়ে ৪জনকে গণপিটুনী দেয়। এরপর জরুরী নাম্বারে থানায় ফোন করলে পুলিশ গিয়ে ৪জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে এক বাড়ি থেকে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। যার বাড়িতে এঘটনা ঘটেছে তাদের থানায় আসতে বলা হয়েছে। বিস্তারিত যেনে উর্ধ্বতন অফিসারদের জানানো হবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪