বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারায়ণগঞ্জে মাদক ব্যাবসা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জে মাদক ব্যাবসা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

তিনি বলেন, বুধবার রাত এগারোটার দিকে কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় ছুরিকাঘাতে আহত হন নিহত ওই যুবক।

নিহতের নাম মো. ডালিম। ৩৬ বছর বয়সী ডালিম আলী ঐ এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ডালিমের সঙ্গে মাদক ব্যবসায় অভিযুক্ত শুভকরদী এলাকার হাবিবের (২০) দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জেরে গতরাতে তাকে ছুরি দিয়ে আঘাত করে হাবিব। হাবিব চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘ব্ল্যাক জনি’র অনুসারী বলে পরিচিত।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, আহত অবস্থায় ডালিম কে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে ঢামেকের মর্গে রয়েছে।

অভিযুক্ত হাবিব ঘটনার পর থেকেই পলাতক রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪