বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

মৌলভীবাজারের পুলিশ সুপার হিসেবে যোগদান করা মো. মনিরুল ইসলামের সাথে মতবিনিময় করেছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। বৃহস্পতিবার (২জুলাই ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদক নির্ম‚লে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্ম‚ল করা সম্ভব নয়। এক্ষেত্রে সামাজিক সচেতনতা এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপ‚র্ণ।” তিনি মাদক প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

সাংবাদিকরা জেলায় মাদক ব্যবসার বর্তমান পরিস্থিতি ও এর প্রতিকারে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এবং পুলিশকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভার শেষ পর্যায়ে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের হাতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বিশেষ প্রকাশনা ‘স্মরণিকা : “মুক্তবলি” তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ। 

এ সময় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, পিন্টু দেবনাথ, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ, রিপন আহমদ, সাংবাদিক এস.এ চৌধুরী জয়, আব্দুল বাছিত খান, চিনু রঞ্জন তালুকদার,  রিপন আহমেদ, জ্যোর্তিময় চক্রবর্ত্তী, শাহ মো: ফজলুর রহমান,  নাসরিন আক্তার প্রিয়া, শায়েক আহমদ, জাহেদুল ইসলাম পাপ্পু, তাওহীদ ইসলাম, ছাদিকুর রহমান (সাব্বির), রিপন আহমদ-২, স্বরণ সিং, জয়নাল আবেদীন ও হাকীম জয়নাল আবেদীন। এ সময় আরো বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪