মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন নেই, হুমকিতে জীববৈচিত্র্য

মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন নেই, হুমকিতে জীববৈচিত্র্য

মৌলভীবাজারে পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে গড়ে উঠেছে প্রায় ২০০টি রিসোর্ট। এর মধ্যে শ্রীমঙ্গলেই রয়েছে শতাধিক। অভিযোগ রয়েছে, কোথাও পাহাড়-টিলা কেটে, কোথাও গাছপালা সরিয়ে নির্মাণ করা হচ্ছে এসব স্থাপনা। এতে বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থল হুমকির মুখে পড়ছে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কাছে অধিকাংশ প্রতিষ্ঠানের অনুমোদন ও বৈধতার পূর্ণাঙ্গ তথ্য নেই। সম্প্রতি প্রকাশিত সংবাদ প্রতিবেদনেও এ চিত্র উঠে এসেছে।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক এস কে দাশ সুমনের তথ্য অনুযায়ী, উপজেলায় প্রায় ১০৩টি রিসোর্ট রয়েছে। তবে পূর্ণাঙ্গ রিসোর্টের সংখ্যা মাত্র ১০ থেকে ১২টি। অন্যদিকে, কমলগঞ্জেও রয়েছে প্রায় ৫০টি রিসোর্ট। পর্যটন ব্যবসার প্রসারের সঙ্গে ছোট ছোট কক্ষ নির্মাণ করে রিসোর্টের নাম দেওয়ার প্রবণতা বেড়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের আশপাশে পর্যটন অবকাঠামো বৃদ্ধি নিয়েও উদ্বেগ রয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বরে লাউয়াছড়া ও আশপাশ থেকে অজগর, গোখরাসহ বিভিন্ন প্রজাতির সাপ ও অন্যান্য বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। তাঁর ধারণা, মানুষের বিচরণ বৃদ্ধি ও আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাণীগুলো লোকালয়ে চলে আসছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় পরিষদের সাবেক সদস্য আ.স.ম. ছালেহ সোহেল বলেন, পাহাড় ও বন কেটে ফেলায় বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল সংকুচিত হচ্ছে। রিসোর্টের কৃত্রিম আলো ও মানুষের আনাগোনাও প্রাণীদের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।

মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম জানান, প্রায় ৬০টি রিসোর্ট পরিবেশগত ছাড়পত্র নিয়েছে। ছাড়পত্র না নেওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ও মামলা করা হয়েছে। তাঁর ভাষ্য, ২০টি বা তার বেশি কক্ষবিশিষ্ট রিসোর্টের ক্ষেত্রে অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, পাহাড়-টিলা কাটার অভিযোগ পেলে প্রশাসন তদন্ত করে। উপজেলায় রিসোর্টের সংখ্যা, জমির মালিকানা, অনুমোদন ও লাইসেন্সের তথ্য নিয়ে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে। সম্প্রতি নিয়ম লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি পাহাড়-টিলা ও বনাঞ্চল সংরক্ষণে রিসোর্টগুলোর অনুমোদন যাচাই, নিয়মিত তদারকি এবং পাহাড় কাটার অভিযোগে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

 

আরও

রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মুক্তিযুদ্ধমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

সারা দেশ

রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মুক্তিযুদ্ধমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়া নগরের (পোমরা) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ...

২০২৬-১০-১৩ ১৩:৫৯

চুরির অপবাদে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেফতার

সারা দেশ

চুরির অপবাদে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেফতার

ঝালাই মেশিন চুরির অপবাদ, ২০ হাজার টাকা জরিমানার দাবি, এরপর মারধর ও নির্যাতন—শেষ পর্যন্ত প্রাণ হারালেন ইটভাটার শ্রমিক রিপ...

২০২৬-১০-১২ ১৯:৩০

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে জব্দকৃত বিপুল সংখ্যক গরু প্রকাশ্য নিলামে বিক্রি

সারা দেশ

ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে জব্দকৃত বিপুল সংখ্যক গরু প্রকাশ্য নিলামে বিক্রি

ফেনী জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে উদ্ধার ও জব্দ করা বিপুল...

২০২৬-১০-১২ ১৯:২৯

ভিডব্লিউবি কার্ডে টাকা নেওয়া সচিবকে কারণ দর্শানোর নোটিশ

সারা দেশ

ভিডব্লিউবি কার্ডে টাকা নেওয়া সচিবকে কারণ দর্শানোর নোটিশ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে...

২০২৬-১০-১২ ১৯:২৯

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে অবহিত করন সভা

সারা দেশ

পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে অবহিত করন সভা

নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন...

২০২৬-১০-১২ ১৯:২৮

বগুড়ায় ‘সুইট গ্রুপের’ কথিত প্রধানসহ গ্রেপ্তার ২

সারা দেশ

বগুড়ায় ‘সুইট গ্রুপের’ কথিত প্রধানসহ গ্রেপ্তার ২

হাতে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের বার্মিজ চাকু। সেই চাকু হাতে নিয়ে ধারণ করা ভিডিওর সঙ্গে ইন্টারনেট থেকে সংগ্রহ করা পিস্তলের...

২০২৬-১০-১২ ১৮:১৪